ভারত সহ বিশ্বের ৮২টি দেশে জমজমাট আইএসএলের সরাসরি সম্প্রচার ঘিরে উৎসাহ
ভারত সহ বিশ্বের ৮২টি দেশে জমজমাট আইএসএলের সরাসরি সম্প্রচার ঘিরে উৎসাহ
কেবল ভারত কিংবা বাংলাদেশ নয়, ২০২০-২১ মরসুমের আইএসএলের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, সুইডেন, ফিজি, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ৮২টি দেশের মানুষ। টুর্নামেন্টের পাঁচটি আন্তর্জাতিক পার্টনারের সৌজন্যেই তা সম্ভব হচ্ছে বলে আয়োজক এফএসডিএলের তরফে জানানো হয়েছে।

এফএসডিএলের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, স্টার স্পোর্টস ছাড়াও এবারের আইএসএল দেখা যাবে ইএসপিএন, ফক্স স্পোর্টস, ইয়াপ টিভি, ডিজিসেল পিএনজি, এশিয়ানেট প্লাস, জলসা মুভিজ এসডি এবং জলসা মুভিজ এইচডি-তে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, ওশিয়ানিয়া ও এশিয়া প্যাসিফিকের কিছুটা অংশে ইন্ডিয়ান সুপার লিগের সরাসরি সম্প্রচার কিংবা লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ফুটবল প্রেমীরা। ভারতীয় ফুটবলকে বিশ্বের দরবারে তুলে ধরার এর থেকে ভাল সুযোগ আর থাকতে পারে না বলে মনে করেন আইএসএলের উদ্যোক্তা এফএসডিএল।
শুক্রবার অর্থাৎ ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তম আইএসএল। এটিকে মোহনবাগান, এসসি ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি, কেরালা এফসি, চেন্নাইয়ান এফসি, এফসি গোয়া সহ মোট ১১টি দল এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রায় ৬ মাস ধরে ১১৫টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হয়। করোনা ভাইরাসের আবহে গোয়ায় দর্শকশূন্য মাঠেই হবে ম্যাচগুলি। ফলে টিভির ভিউয়ারশিপ এবং লাইভ স্ট্রিমিং বাড়বে বলে মনে করা হচ্ছে।
ভারতে আইএসএলের সরসারি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান এসডি এবং এইচডি, স্টার স্পোর্টস টু এসডি ও এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস হিন্দি ওয়ান এসডি এবং এইচডি, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড টু (হিন্দি), এশিয়ানেট প্লাস, এশিয়ানেট মুভিজ (মালায়লম), স্টার স্পোর্টস বাংলা কানাড়া, তামিল, তেলেগু, মারাঠি-তে সব ম্যাচ দেখা যাবে। ডিজনি-হটস্টার এবং জিও টিভি-তে আইএসএলের সব ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ফুটবল প্রেমীরা।












Click it and Unblock the Notifications