আইএসএসলে ফের কেরলের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ
আইএসএসলে ফের কেরলের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, কেমন হতে পারে প্রথম একাদশ
আইএসএলের ফিরতি ম্যাচে কেরাল ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। গত ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা লাল-হলুদ, ব্রাইট এনোবাখারে-কে সামনে রেখে আজকের ম্যাচে কামাল করতে মরিয়া। গত ম্যাচে জয় হাসিল করা কেরালা ব্লাস্টার্সও এদিন নিজেদের সেরাটা উজাড় করে দেবে বলেই ধরে নেওয়া যায়। সেই আবহে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, তা দেখে নেওয়া যাক।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ
দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), স্কট নেভিল, রাজু গায়েকোয়াড়, ড্যানিয়েল ফক্স, অঙ্কিত মুখোপাধ্যায়, মাট্টি স্টেইনম্যান, মিলন সিং, নরায়ণ দাস, ব্রাইট এনোবাখারে, হরমনপ্রীত সিং, জ্যাকুয়াস মাঘোমা।

লাল-হলুদের সম্ভাব্য ছক
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে গত ম্যাচে ৩-৪-৩ ছকে দল সাজিয়ে বাজিমাত করেছিলেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একই ছকে লাল-হলুদের দল সাজানো হতে পারে বলে খবর।

কেরালা ব্লাস্টার্সের সম্ভাব্য প্রথম একাদশ
আলবিনো গোমস (গোলরক্ষক), নিশু কুমার, আব্দুল হাক্কু, কোস্তা নহামোইনেসু, জেসেল কারেনেইরো, ভিনসেন্ট গোমেজ, জ্যাকসন সিং, রাহুল কেপি, সাহাল আব্দুল সামাদ, ফাকুন্দ পেরেইরা, জর্ডন মারে।
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে দল সাজাতে পারে কেরালা ব্লাস্টার্স।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার তিলক ময়দানে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি-হটস্টারে খেলার লইভ স্ট্রিমিং দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications