এফসি গোয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে কেমন দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গল?

এফসি গোয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে কেমন দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গল?

শুক্রবার চলতি আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার মুখোমুখি হতে চলছে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচ জিততে দল নির্বাচনে মাথা খাটাতে হবে লাল-হলুদ কোচ রবি ফাওলারকে। লিগ তালিকার নিচের দিকে থাকলেও এসসি ইস্টবেঙ্গলকে হালকা ভাবে নিলে বিপদে পড়তে পারে এফসি গোয়াও। ফলে তাদের দল নির্বাচনেও থাকতে পারে বিশেষ চমক।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), অঙ্কিত মুখোপাধ্যায়, স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, নারায়ণ দাস, মিলন সিং, মাট্টি স্টেইনম্যান, জ্যাকুয়াস মাঘোমা, সুরচন্দ্র সিং, ব্রাইট এনবোখারে, হরমনপ্রীত সিং।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য ছক

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য ছক

৪-২-৩-১ ছকে দল সাজিয়ে গত ম্যাচ হারলেও মুম্বই সিটি এফসি-কে বেগ দিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধেও একই ছকে দল সাজাতে পারেন লাল-হলুদ কোচ রবি ফাওলার।

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ

নবীন কুমার (গোলরক্ষক), আদিল খান, মহম্মদ আলি, সেভিয়র গামা, সেরিটন ফার্নান্ডেজ, লেনি রডরিগেজ, এডু বেদিয়া, আলেকজান্ডার জেসুরাজ, জর্জ অর্টিজ মেন্ডোজা, আলবার্তো নগুয়েরা, ইগর আলগুলো।

এফসি গোয়ার সম্ভাব্য ছকে

এফসি গোয়ার সম্ভাব্য ছকে

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গত ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দো। তবে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি ছক বদল করতে পারেন। ৪-৩-৩ ছকে লাল-হলুদ বধের পরিকল্পনা করতে পারে এফসি গোয়া।

কোথায় এবং কখন হবে ম্যাচ

কোথায় এবং কখন হবে ম্যাচ

গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি এবং ডিজনি-হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+