আইএসএলে জয়ের ধারা বজায় রাখতে গোয়ার বিরুদ্ধে কেমন দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গল

আইএসএলে জয়ের ধারা বজায় রাখতে গোয়ার বিরুদ্ধে কেমন দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গল

ওড়িশা এফসি-কে হারিয়ে আচমকাই হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। হবে না-ই বা কেন, চলতি আইএসএলে প্রথম জয় বলে কথা! সেই ধারা লাল-হলুদ এফসি গোয়ার বিরুদ্ধে বজায় রাখতে পারে কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে দেশের ফুটবল মহল। কোন রণনীতি তৈরি করে কেমন দল নিয়ে আজ মাঠে নামতে পারে এসসি ইস্টবেঙ্গল, তা দেখে নেওয়া যাক। কোথায় এবং কখন ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল, মিলন সিং, বিকাশ জাইরু, রাজু গায়েকোয়াড়, মাট্টি স্টেইনম্যান, হওবাম তোম্বা সিং, আন্টোনি পিলকিংটন, মহম্মদ রফিক, জ্যাকুয়াস মঘোমা।

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ

মহম্মদ নওয়াজ (গোলরক্ষক), ইভান গঞ্জালেস, জেমস ডোনাচি, সেভিয়ার গামা, সেরিটন ফার্নান্ডেজ, এডু বেদিয়া, লেনি রডরিগেজ, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, আলেকজান্ডার জেসুরাজ, ইগর আনগুলো, জর্জ অর্টিজ।

লাল-হলুদের শক্তি কারা

লাল-হলুদের শক্তি কারা

ডিফেন্সে ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগের প্রধান স্তম্ভ। মাঝমাঠে মাট্টি স্টেইনম্যানর সঙ্গে আক্রমণভাগের বোঝাপড়া দুর্দান্ত। জ্যাকুয়াস মাঘোমা ও আন্টোনি পিলকিংটন লাল-হলুদের আক্রমণ ভাগকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিচ্ছেন।

এফসি গোয়ার স্তম্ভ কে

এফসি গোয়ার স্তম্ভ কে

আইএসএলে এখনও পর্যন্ত ৯টি গোল দেওয়া স্প্যানিশ স্ট্রইকার ইগর আনগুলো এফসি গোয়ার প্রধান স্তম্ভ। দলে রয়েছেন এডু বেদিয়া, আলেকজান্ডার জেসুরাজের মতো দক্ষ ও গতিশীল ফুটবলাররা।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

গোয়ার তিলক ময়দানে এফসি গোয়ার মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। জিও টিভি এবং ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+