আইএসএল ২০২০-২১ : বেঙ্গালুরু এফসি ও ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

আইএসএল ২০২০-২১ : বেঙ্গালুরু এফসি ও ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

গোয়ার জিএমসি স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি। ম্যাচে শেষ হাসি কে হাসে, সে তো সময় বলবে। তবে দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা মেনে নিচ্ছেন ফুটবল প্রেমীরা। তারই প্রেক্ষিতে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ এবং রণনীতি দেখে নেওয়া যাক।

দুই দলের রণনীতি

দুই দলের রণনীতি

গত ম্যাচের মতো ওড়িশা এফসি-র বিরুদ্ধেও ৪-৩-৩ ছকে দল সাজাতে পারেন বেঙ্গালুরু এফসি-র কোচ। দলে বিশেষ কোনও পরিবর্তন নজরে পড়ার কোনও সম্ভাবনা নেই। একই ছক দল সাজিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে রণনীতি তৈরি করতে পারেন ওড়িশা এফসি-র কোচও।

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ

গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), জুয়ানান, হরমনজোৎ খাবরা, সেলিটন সিলভা, এরিক পারটালু, দিমাস দেলগাডো, সুনীল ছেত্রী, ফ্রান গঞ্জালেস, উদান্ত সিং, আশিক কুরিয়ান, ক্রিশটিয়ান ওপসেথ।

ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ

অর্শদীপ সিং (গোলরক্ষক), স্টিভেন টেলর, জ্যাকব ট্রাট, শুভম সারেঙ্গি, কোল আলেকজান্ডার, মার্সেলিনহো লেইটে পেরেইরা, দিয়েগো মাউরিসিও, গৌরব বোরা, মহম্মদ সাজিদ ধট, জেরি মাউহিমিংথানা, ম্যানুয়েল ওমোউ।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

চলতি আইএসএলে ইতিমধ্যে ৯টি গোল করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। লিগ তালিকার চতুর্থ স্থানে থাকা সুনীল ছেত্রীরা যে পারফরম্যান্স ও শক্তির নিরিখে ওড়িশা এফসি-র থেকে কিছুটা হলেও এগিয়ে রাখে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+