আইএসএলে এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
আইএসএলে এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
চলতি আইএসএলে প্রথম বার যখন সাক্ষাৎ ঘটেছিল, সেবার বেঙ্গালুরু এফসি-কে ১-০ গোলে হারিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাবে সুনীল ছেত্রীর দল। তা বলে ছেড়ে কথা বলবে না লাল হলুদ। সেই আবহে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হয়, সেদিকে তাকিয়ে রয়েছে ফুটবল মহল।
এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ
দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, রাজু গায়েকোয়াড়, নারায়ণ দাস, অঙ্কিত মুখোপাধ্যায়, জ্যাকুয়াস মাঘোমা, মাট্টি স্টেইনম্যান, অজয় ছেত্রী, ব্রাইট এনোবাখারে, হরমনপ্রীত সিং।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে ৪-৪-২ ছকে দল সাজাতে পারেন লাল-হলুদ কোচ রবি ফাওলার। প্রথম থেকেই আক্রমণমুখী হতে পারে কলকাতার দল।

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ
গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), রাহুল ভেকে, অজিত কুমার, ফ্র্যান্সিসকো গঞ্জালেস, পারাগ শ্রীভাস, হরমনজোৎ খাবরা, ক্লেইটন সিলভা, সুরেশ ওয়াংজাম, লিও অগাস্টিন, উদান্তা সিং, সুনীল ছেত্রী।
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে দল সাজাতে পারে বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীকে সামনে রেখে ত্রিমুখী আক্রমণে লাল-হলুদ রক্ষণকে ছত্রভঙ্গ করার পরিকল্পনা থাকবে বেঙ্গালুরু কোচের।
কোথায় এবং কখন ম্যাচ
এসসি ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ গোয়ার তিলক ময়দানে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি ও ডিজনি-হটস্টারে ম্যাচের লইভ স্ট্রিমিম দেখতে পাবেন ফুটবল প্রেমীরা।












Click it and Unblock the Notifications