আইএসএলে ফাইনালে প্রতিপক্ষ মুম্বই, কোন ছকে কেমন দল সাজাতে পারে এটিকে মোহনবাগান
আইএসএলে ফাইনালে প্রতিপক্ষ মুম্বই, কোন ছকে কেমন দল সাজাতে পারে এটিকে মোহনবাগান
একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে আইএসএল ২০২০-২১। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দেখে নেওয়া যাক এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে দুই দল। কেমন হতে পারে ছক।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস, কার্ল ম্যাকহুগ, প্রণয় হালদার, লেনি রডরিগেজ, মনবীর সিং, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস।

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য একাদশ
অমরিন্দর সিং (গোলরক্ষক), আমেয় রানাওয়াড়ে, মউরতাদা ফল, হেরনান সান্টানা, মান্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, হুগো বউমোস, রেনিয়ার ফার্নান্ডেজ, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য ছক
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে সামনে খেলিয়ে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আন্টোনিও লোপেজ হাবাস। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ফাইনালেও একই ছকে দল সাজাতে পারেন এটিকে মোহনবাগানের কোচ।

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য ছক
এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে মাঠে নেমেছিল মুম্বই সিটি এফসি। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালেও একই ছকে রণনীতি তৈরি করতে পারেন মুম্বই কোচ সার্জিও লোবেরা।

কোথায়, কখন ম্যাচ
এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে হাই-ভোল্টেজ আইএসএল ফাইনাল মারগাঁও-এর ফতোরদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি + হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications