আইএসএল ২০২০-২১ : প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই, ১-১ ফলে মাঠ ছাড়ল ওড়িশা ও নর্থইস্ট
আইএসএল ২০২০-২১ : প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই, ১-১ ফলে মাঠ ছাড়ল ওড়িশা ও নর্থইস্ট
আইএসএলে এই প্রথম শুরুতে গোল পেল ওড়িশা এফসি। মঙ্গলবার দুর্দান্ত ছন্দে থাকা দলের স্ট্রাইকার দিয়েগো মাউরিসিও-র চকিত শটে পরাস্ত হলেন নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক গুরমিত সিং। তবে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে গোল দিয়ে ম্যাচে সমতায় ফেরে নর্থইস্ট ইউনাইটেড। গোল দেন বেঞ্জামিন ল্যামবট।

এই ম্যাচের আগে পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি ওড়িশা এফসি। ছয় ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে দিয়েগো মাউরিসিও-রা। তাই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপায় ওড়িশা এফসি। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ব্ল্যাক আর্মিরা। পাল্টা আক্রমণে উঠে বেশ কয়েকবার ওড়িশা এফসি-কে সমস্যায় ফেলে নর্থইস্ট ইউনাইটেড।
ম্যাচের প্রথম ২৫ মিনিটে নর্থইস্ট ইউনাইটেডের গোলমুখে আক্রমণের ঝড় তুলে দেয় ওড়িশা এফসি। ব্যতিবস্ত হয়ে পড়ে অভিনেতা জন আব্রাহামের দলের রক্ষণভাগ। ২২ মিনিটে ওড়িশা এফসি-র ফুটবলাররা দুর্দান্ত একটি আক্রমণ গড়ে তোলেন। ফাঁকায় বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে চকিত শট মারেন দিয়েগো মাউরিসিও। বল ঠেকাতে পারেননি নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক গুরমিত সিং। যদিও সেই গোল প্রথমে অফ সাইড ঘোষণা করে বাতিল করে দেন লাইন্স ম্যান। সেই সিদ্ধান্ত নাকচ করে গোল স্টে করান রেফারি।
এরপরেই খেলায় ভোলবদল ঘটে যায়। পরপর আক্রমণে ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে নেয় নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে তার ফল পায় অভিনেতা জন আব্রাহামের দল। অতিরিক্ত সময়ে হেডে গোল দিয়ে ম্যাচে সমতা ফেরান বেঞ্জামিন ল্যামবট।












Click it and Unblock the Notifications