আইএসএল ২০২১: হেরেও গ্রুপ শীর্ষে রইল মুম্বই, জিতে চতুর্থ স্থানে উঠে এল নর্থ ইস্ট
মুম্বই সিটিকে ১-২ গোলে হারিয়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড। যার ফলে ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্টে উঠে এল উত্তর পূর্বের এই ক্লাব। একই সংখ্যক ম্যাচ খেলে মুম্বই ৩০ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। এদিন প্রথমার্ধের শুরুতেই নর্থ ইস্ট দুটি গোল করে এগিয়ে যায়। ম্যাচের ছয় ও দশ মিনিটের মাথায় জোড়া গোল করেন ব্রাউন। তার পাল্টা একটি গোল ৮৫ মিনিটের মাথায় গিয়ে মুম্বই শোধ করে। ফলে খেলার ফলাফল নর্থ ইস্টের পক্ষে ২-১ গোলে শেষ হয়।

দশ মিনিটের মাথায় দুটি গোল পাওয়া ব্রাউন কুড়ি মিনিটের মাথায় হ্যাটট্রিকের সুযোগ পেয়ে গিয়েছিলেন। এদিকে দুটি গোল খেলেও কাউন্টার অ্যাটাক জারি রেখেছিল মুম্বই। তবে সব চেষ্টা বিফল হয়। কারণ গোলের মুখ খুলতে পারেনি মুম্বই। ম্যাচের দ্বিতীয়ার্ধেও ৪৬ মিনিটের মাথায় নর্থ ইস্ট গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। তবে গোল করতে পারেনি।
মুম্বই ১৪ ম্যাচ খেলে নয়টি জয় ও তিনটি ড্র সহ মুম্বই ৩০ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। নর্থ ইস্ট ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। ১৩ ম্যাচ খেলে মোহনবাগান পেয়েছে ২৪ পয়েন্ট। গোয়া ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে নর্থ ইস্টের চেয়ে গোলপার্থক্যে এগিয়ে থাকা গোয়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications