মাঝপথেই সেরে নেওয়া হল গোল্ডেন হ্যান্ডসেক, আইএসএলকে গুডবাই জানিয়ে ছুটি কোচের

মাঝপথেই সেরে নেওয়া হল গোল্ডেন হ্যান্ডসেক, আইএসএলকে গুডবাই জানিয়ে ছুটি কোচের

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বেঙ্গালুরু এফসির। লিগে টানা তিন ম্যাচ হেরে বসেছে সুনীল ছেত্রীরা। এটিকে মোহনবাগান, জামশেদপুর ও মুম্বইয়ের বিরুদ্ধে হেরে বসেছে বেঙ্গালুরু। শেষ ম্যাচে বেঙ্গালুরুকে আবার ৩-১ গোলে বিপর্যস্ত হয়েছে। যারপর স্প্যানিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে নিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।

লিগে বেঙ্গালুরুর অবস্থা

লিগে বেঙ্গালুরুর অবস্থা

আইএসএল ২০২০-২১ এতে এবছর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছেন সুনীলরা। তিন ম্যাচে জয়ের পাশাপাশি তিনটি ম্যাচ ড্র করেছে বেঙ্গালুরু। সেই সঙ্গে ৩ ম্যাচে হার।

বরখাস্ত হলেন কোচ

বরখাস্ত হলেন কোচ

লিগে প্রথম ৬ ম্যাচে ৩টি ড্র ও ৩টি জয় ছিল, কিন্তু শেষ ৩ ম্যাচ হেরে বসার পর মাথায় হাত বেঙ্গালুরুর। এই পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সুনীল ছেত্রীদের কোচ কার্লোস কুয়াদ্রাতকে বরখাস্ত হতে হল। ক্লাবের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'পারস্পরিক' বোঝাপড়ার মধ্যে দিয়েই কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে নেওয়া হয়েছে।

পাঁচ মরসুমে বেঙ্গালুরুর সঙ্গে কাজ

পাঁচ মরসুমে বেঙ্গালুরুর সঙ্গে কাজ

প্রসঙ্গত গত পাঁচ মরশুম ধরে বেঙ্গালুরু দলের সঙ্গে স্প্যানিশ কোচ কুয়াদ্রাত যুক্ত ছিলেন। শুরুতে তিনি অ্যালবার্ট রোকার সহকারী হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনিই বেঙ্গালুরুর কোচ হন। আপতত সহকারী কোচ নৌশাদ মুসা দলের দায়িত্ব সামলাবেন।

বেঙ্গালুরুর পরের প্রতিপক্ষ কারা

বেঙ্গালুরুর পরের প্রতিপক্ষ কারা

পরের ম্যাচে বেঙ্গালুরুর প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। একদিকে বেঙ্গালুরু যখন তাঁদের শেষ ম্যাচ হেরে বসেছে। সেখানেই ইস্টবেঙ্গল গোয়ার বিরুদ্ধে ব্রাইটের বিশ্বমানের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত গোল হজম করে ম্যাচ ড্র করে বসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+