আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে এসসি ইস্টবেঙ্গল, গোল পেলেন পিলকিংটন

আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে এসসি ইস্টবেঙ্গল, গোল পেলেন পিলকিংটন

আইএসএলের গুরুত্বহীন ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে প্রাধান্য কায়েম করল এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রবি ফাওলারের দল। লাল-হলুদের হয়ে একটি গোল করেন আন্টোনি পিলকিংটন। একটি আত্মঘাতী গোল পায় এসসি ইস্টবেঙ্গল।

আইএসএলে ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে এসসি ইস্টবেঙ্গল, গোল পেলেন পিলকিংটন

এই মোকাবিলার আগে পর্যন্ত ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে এসসি ইস্টবেঙ্গল। আজ জিতলে ২০ পয়েন্টে পৌঁছলেও অবস্থানে কোনও পরিবর্তন হবে না। ১৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে অবস্থান করছে ওড়িশা এফসি। আজ জিতলে তাদের অবস্থানেরও কোনও পরিবর্তন হবে না।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ওড়িশা এফসি-র থেকে আক্রমণে বেশি ওঠে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের গোলমুখে সঙ্ঘবদ্ধ আক্রমণ তুলে আনতে থাকেন ব্রাইট এনোবাখারে, জ্যাকুয়াস মাঘোমারা। অন্যদিকে মূলত প্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে এক-দুই বার গোল করার মতো অবস্থায় পৌঁছে যায় ওড়িশা এফসিও। তবে গোল করতে পারেনি ওড়িশা।

ইতিমধ্যে আক্রমণে চাপ বাড়ায় এসসি ইস্টবেঙ্গল। ওড়িশার গোলমুখে একের পর এক পজিটিভ মুভ তৈরি করে লাল-হলুদ। দুর্দান্ত বোঝাপড়ার জেরে ম্যাচের ২৪ মিনিটে গোল করেন আন্টোনি পিলকিংটন। লাল-হলুদ ফরোয়ার্ডের জোরালো শট আটকাতে পারেননি ওড়িশা এফসি-র গোলরক্ষক। প্রথমার্ধে গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা করে ওড়িশা। ৩২ মিনিটের মাথায় কর্নার পেয়ে যায় পিছিয়ে থাকা দল। সেট পিস থেকে গোল দিয়ে ম্যাচে সমতা ফেরায় ওড়িশা এফসি-র লালরেজুয়ালা সাইলুং।

এরপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। তিন মিনিট পর ফের আক্রমণে উঠে কর্নার পেয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। চাপ সামলাতে না পেরে আত্মঘাতী গোল দিয়ে লাল-হলুদকে ফের এগিয়ে দেন ওড়িশা এফসি-র ডিফেন্ডার রবি কুমার। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে রবি ফাওলারের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+