আইএসএলে ১০ জনের লড়াকু হায়দরাবাদের বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে ১১ জনের এটিকে মোহনবাগান

আইএসএলে ১০ জনের লড়াকু হায়দরাবাদের বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে ১১ জনের এটিকে মোহনবাগান

১০ জনের হায়দরাবাদ এফসি-কে বাগে আনতে পারল না ১১ জনের এটিকে মোহনবাগান। আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে উল্টে এক গোল পিছিয়ে থেকে মাঠ ছেড়েছে রয় কৃষ্ণ শিবির। একাধিক গোলের সুযোগ হেলায় হাতছাড়া করেছে সবুজ-মেরুন। অন্যদিকে ম্যাচের শুরুতে লাল কার্ড দেখেও দুর্দান্ত লড়াই করে প্রতিপক্ষকে মাথায় চড়তে দেয়নি হায়দরাবাদ এফসি।

আইএসএলে ১০ জনের লড়াকু হায়দরাবাদের বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে ১১ জনের এটিকে মোহনবাগান

আজ জিতলে ১৯ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেয়ে যাবে এটিকে মোহনবাগান। অন্যদিকে জিতলে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের নক আউটে পৌঁছনো কার্যত নিশ্চিত হয়ে যাবে হায়দরাবাদ এফসি। ফলে ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় দুই দল।

ম্যাচের প্রথম মিনিট থেকে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসির আক্রমণ ও প্রতি-আক্রমণে মোকবিলা টানটান হয়ে ওঠে। শুরুতেই বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় সবুজ-মেরুন। রয় কৃষ্ণদের পরপর আক্রমণের চাপ ধরে রাখতে না পেরে এটিকে মোহনবাগানের ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামসের বিরুদ্ধে জঘন্য ফাউল করেন হায়দরাবাদের ডিফেন্ডার চিংলেনসানা সিং। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় তাঁকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

১০ জনের হায়দরাবাদ এফসি নিরন্তর লড়াই চালিয়ে যায়। এটিকে মোহনবাগানের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে নিজামের শহর। তারই প্রভাবে ম্যাচের ৮ মিনিটে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন আরিদানে সান্টানা। টুর্নামেন্টে এটি তাঁর দশম গোল। ১০ জনের হায়দরবাদের কাছে এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণে গতি বাড়ায় এটিকে মোহনবাগান। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ব্যর্থ হন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা। ফলে ১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হয় এটিকে মোহনবাগানকে।

ম্যাচে ৫৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও মূল্যবান গোলটি পায়নি এটিকে মোহনবাগান। প্রথমার্ধে নিজেদের মধ্যে প্রায় ১৫০টি পাস খেলে রয় কৃষ্ণ শিবির। অন্যদিকে ৪৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিয়ে এবং অপেক্ষাকৃত কম পাস খেলেও এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ল হায়দরাবাদ এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+