স্টেইনম্যানের দুরন্ত গোল, বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমার্ধে লিড ইস্টবেঙ্গলের
স্টেইনম্যানের দুরন্ত গোল, বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমার্ধে লিড ইস্টবেঙ্গলের
ফতোরদায় ফাটাফাটি ফুটবল! প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বেঙ্গালুরুর থেকে এগিয়ে থেকে মাঠ ছাড়ল এসসি ইস্টবেঙ্গল। সৌজন্যে স্টেইনম্যানের দুরন্ত গোল। অঙ্কিতের বাড়ানো বল থেকে নায়ারণের কাট ব্যাক। সেই নিখুঁত পাস থেকেই ম্যাচের ২০ মিনিটে গোল করে যান স্টেইনম্যান।
ডিফেন্স লাইনের তিন ফুটবলারের বোঝাপড়ায় দলগত দুরন্ত গোল। আর সেই সুবাদেই ১-০ এগিয়ে প্রথমার্ধ শেষে অ্যাডভান্টাজে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে নায়ারণ আরও একটি সুযোগ তৈরি করেন। সুযোগ কাজে লাগাতে পারলে ২-০ এগিয়ে থেকে লাল-হলুদ ব্রিগেড মাঠ ছাড়তে পারত।

শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে এগিয়ে গেলেও এসসি ইস্টবেঙ্গল শেষরক্ষা করতে পারেনি। শেষদিকে গোল হজম করায় কারণে ম্যাচ ড্র হয়েছিল। এদিন সেই ভুল না করলে দ্বিতীয়ার্ধ শেষে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে লাল-হলুদ। শেষ পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল আইএসএলে তাদের দ্বিতীয় জয় তুলে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার। শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে বিশ্বমানের গোল করার পর এদিন বেঙ্গালুুরুর বিরুদ্ধে প্রথমার্ধে তিনি নজর কেড়েছেন।
অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর এদিনও বেঙ্গালুরুকে ছন্দে পাওয়া যায়নি। সুনীলের খেলাতে যেমন ধার নেই, ঠিক তেমনি দলের খেলাতেও পুরনো বেঙ্গালুরুর কোন ছাপ দেখা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications