আইএসএল ২০২০-২১ : প্লে অফে যাওয়ার দাবিদার কারা, পিছিয়ে রয়েছে কোন কোন দল?

আইএসএল ২০২০-২১ : প্লে অফে যাওয়ার দাবিদার কারা, পিছিয়ে রয়েছে কোন কোন দল?

হায়দরাবাদ এফসি ও এসসি ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হতেই আইএসএল তালিকায় পরিবর্তন সাধিত হয়েছে। একধাপ উঠেছে দুই দলই। সবিলিয়ে প্লে-অফে যাওয়ার দৌড়ে কোন কোন দল এগিয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক। পিছিয়ে রয়েছে কোন কোন শিবির, তাও জেনে নেওয়া যাক -

আইএসএল ২০২০-২১ : প্লে অফে যাওয়ার দাবিদার কারা, পিছিয়ে রয়েছে কোন কোন দল?

১) ১৬ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার প্রথম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।

২) ১৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান।

৩) ১৭ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি।

৪) ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানে রয়েছে এফসি গোয়া।

আইএসএলের প্লে-অফে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে উপরোক্ত চার দলই। লিগ তালিকার প্রথম চার স্থানে থাকা দলগুলিকে যারা প্রতিযোগিতা দিতে পারে, তাদের তালিকা দেখে নেওয়া যাক -

৫) ১৬ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকার কারণে লিগ পঞ্চম স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।

৬) ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জামশেদপুর এফসি।

৭) ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি।

আইএসএল তালিকার শেষের দিকে অবস্থান করছে কোন কোন দল, তা দেখে নেওয়া যাক -

৮) ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে রয়েছে চেন্নাইইন এফসি।

৯) ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় নবম স্থানে অবস্থান করছে এসসি ইস্টবেঙ্গল।

১০) ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স।

১১) ১৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার একাদশ স্থানে অবস্থান করছে ওড়িশা এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+