২৫ দিন কাটিয়ে ফেলা আইএসএলে পরিসংখ্যানে কে কাকে টেক্কা দিল, দেখে নিন
২৫ দিন কাটিয়ে ফেলা আইএসএলে পরিসংখ্যানে কে কাকে টেক্কা দিল, দেখে নিন
দেখতে দেখতে ২৫ দিন পার করে ফেলল ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়া ১১ দলের মধ্যে তুল্যমূল্য লড়াই নজরে এসেছে। দুর্দান্ত কিছু ম্যাচও প্রত্যক্ষ করেছে ফুটবল বিশ্ব। তারই প্রেক্ষিতে আইএসএলের কয়েকটি মূল্যবান পরিসংখ্যানের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

সর্বাধিক গোলদাতা
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন এফসি গোয়ার ইগর আনগুলো। পাঁচটি ম্যাচে খেলে ৬ বার তিনি স্কোর করেছেন। জামশেদপুর এফসি-র জার্সিতে ৬টি ম্যাচ খেলে সমপরিমাণ গোল দিয়েছেন নেরিজাস ভালসকিস।

সর্বাধিক সেভ
চলতি আইএসএলে জামশেদপুর এফসি-র জার্সিতে গোলের নিচে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সবার থেকে সফল টিপি রেহনেশ। গোলমুখে ছুটে আসা ১৮টি শট সেভ করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি-র গুরপ্রীত সিং সান্ধুর সেভ সংখ্যা ১৩। ১২ বার বল বাঁচিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই সিটি এফসি-র গোলরক্ষক অমরিন্দর সিং।

সবচেয়ে বেশি পাস
চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পাস খেলেছেন মুম্বই সিটি এফসি-র রাওলিন বোর্জেস। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র আহমেদ জাহু ৩৭১টি পাস খেলেছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৩৯টি ট্যাকেলও এসেছে মরোক্কোর ফুটবলারের পা থেকে।

ক্লাবের নিরিখে পরিসংখ্যান
চলতি আইএসএলে ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ৯টি গোল করেছে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি। যদিও পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন সুনীল ছেত্রীরা। প্রথম স্থানে অবস্থান করছে মুম্বই। চলতি টুর্নামেন্টে দলগত স্তরে সবচেয়ে বেশি পাস খেলেছে মুম্বই সিটি এফসি। সবচেয়ে বেশি ৩টি ক্লিনশিট রয়েছে এটিকে মোহনবাগান, মুম্বই সিটি এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের ঝুলিতে।












Click it and Unblock the Notifications