আইএসএল ২০২০-২১ : গোলহীন বেঙ্গালুরু ও জামশেদপুরের প্রথমার্ধ, লড়াই হাড্ডাহাড্ডি

আইএসএল ২০২০-২১ : গোলহীন বেঙ্গালুরু ও জামশেদপুরের প্রথমার্ধ, লড়াই হাড্ডাহাড্ডি

হাড্ডাহাড্ডি লড়াই সত্ত্বেও বেঙ্গালুরু এফসি ও জামশেদপুর এফসি-র মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়েছে। তবে আক্রমণ এবং প্রতি-আক্রমণে দুই দলের মধ্যে প্রতিযোগিতা যে কঠিন হয়েছে তা অনায়াসে বলা যায়। কারণ দুই দলই এই ম্যাচ জিততে ভীষণ ভাবে মরিয়া।

আইএসএল ২০২০-২১ : গোলহীন বেঙ্গালুরু ও জামশেদপুরের প্রথমার্ধ, লড়াই হাড্ডাহাড্ডি

এই মোকাবিলার আগে পর্যন্ত চলতি আইএসএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে আট ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি। আজকের ম্যাচ জিতে পয়েন্ট লিগ তালিকার প্রথম তিনে নিজেদের স্থান ধরে রাখতে বদ্ধপরিকর সুনীল ছেত্রীরা। অন্যদিকে বেঙ্গালুরু এফসি-কে হারাতে পারলে আইএসএল তালিকার প্রথম চারে জায়গা নিশ্চিত হবে নেরিজাস ভালসকিসদের।

এদিন প্রথম থেকে ম্যাচে আক্রমণ শানায় বেঙ্গালুরু এফসি। জামশেদপুর এফসি-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে শুরু থেকেই ম্যাচে প্রতি-আক্রমণ নির্ভর রণনীতি নিয়ে খেলতে থাকে জামশেদপুর। বেশ কয়েক বার গোলের কাছে পৌঁছেও স্কোর করতে পারেনি কোনও দল।

ম্যাচে ৫৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে বেঙ্গালুরু এফসি। ৪৫ শতাংশ বলের দখল থাকে জামশেদপুর এফসির ঝুলিতে। নিজেদের মধ্যে প্রায় ২০০টি পাস খেলেন সুনীল ছেত্রীরা। ১৫০টি পাস খেলে জামশেদপুর এফসি। গোলমুখে ৮টি শট খেলে বেঙ্গালুরু। ৩টি শট নেয় জামশেদপুর এফসি। প্রথমার্ধে তিনটি কর্নার পায় বেঙ্গালুরু। ২টি কর্নার পায় জামশেদপুর এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+