আইএসএল ২০২০-২১: নর্থ ইস্টকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ
নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলে তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ। ম্যাচের একেবারে শেষ অর্ধে লিস্টন কোলাকোর জোড়া গোলের সুবাদে হায়দরাবাদ বড় জয় পেয়েছে। এদিন ম্যাচের ফলাফল ৪-২। এদিন হায়দরাবাদের হয়ে অ্যারিডেন, জোয়েল একটি করে গোল করেছেন। ওদিকে নর্থ ইস্টের হয়ে দুটি গোল করেছেন ফেডেরিকো ও বেঞ্জামিন।

এদিন জয়ের ফলে হায়দরাবাদের পয়েন্ট দাঁড়াল ১০ ম্যাচে ১৫। চারটি ম্যাচে জয়, ৩টি করে ম্যাচে হার ও ড্রয়ের সামনে পড়তে হয়েছে দলকে। ওদিকে নর্থ ইস্টও ১০টি ম্যাচ খেলে ১১ পয়েন্ট পেয়েছে। তার মধ্যে দুটি জয় ও পাঁচটি ড্র রয়েছে।
এদিন ম্যাচের শুরুতে ৩ মিনিটের মাথায় অ্যারিডেনের গোলে হায়দরাবাদ এগিয়ে যায়। ৩৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন জোয়েল। এরপর ম্যাচের ৪৫ মিনিটে ফেডেরিকো গোল শোধ করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান বেঞ্জামিন।
এভাবেই খেলা চলতে চলতে ম্যাচের ৮৫ মিনিট ও শেষে অতিরিক্ত মিনিটে আরও একটি গোল করে দলকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন লিস্টন কোলাকো। বল পজেশনেও হায়দরাবাদ অনেকটা এগিয়ে ছিল এদিন। পাসও নর্থ ইস্টের চেয়ে তারা অনেক বেশি খেলেছে।












Click it and Unblock the Notifications