আইএসএলে কতবার মুখোমুখি এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ? কার পাল্লা ভারী?

আইএসএলে কতবার মুখোমুখি এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ? কার পাল্লা ভারী?

শুক্রবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গত ম্যাচ হেরে যাওয়া আন্টোনিও লোপেজ হাবাসের দল আগামী ম্যাচে ঘুর দাঁড়াবে বলেই বিশ্বাস সবুজ-মেরুন ফ্যানদের। তার আগে দেখে নেওয়া যাক আইএসএলে মুখোমুখি সাক্ষাতে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি-র মধ্যে কার পাল্লা ভারী।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে এখনও পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম সাক্ষাতে হায়দরাবাদ এফসি-কে ৫-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। দুই দলের দ্বিতীয় ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল।

গত মরসুমে দুই দলের সেরা গোলদাতা

গত মরসুমে দুই দলের সেরা গোলদাতা

গত আইএসএলে এটিকে-র জার্সিতে সর্বাধিক ১৫ গোল দিয়েছিলেন রয় কৃষ্ণা। আই লিগে মোহনবাগানের জার্সিতে সবচেয়ে বেশি ১৫ গোল দিয়েছিলেন ফ্রান গঞ্জালেস। হায়দরাবাদ এফসি-র হয়ে গত মরসুমে সর্বাধিক ৭ গোল দিয়েছিলেন মার্সেলিনহো।

চলতি মরসুমের সর্বাধিক গোলদাতা

চলতি মরসুমের সর্বাধিক গোলদাতা

চলতি আইএসএলে এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের জার্সিতে তিন ম্যাচ খেলে ৪টি গোল করেছেন ফিজির রয় কৃষ্ণা। অন্যদিকে হায়দরাবাদ এফসি-র হয়ে এখনও পর্যন্ত দুটি গোল করেছেন আরিদেন সান্টানা।

চলতি মরসুমে ক্লিনশিট

চলতি মরসুমে ক্লিনশিট

চলতি আইএসএল মোট তিনটি ম্যাচে কোনও গোল খায়নি। হায়দরাবাদ এফসি-র ক্ষেত্রে সেই সংখ্যা ২। গত মরসুমে এটিকে-র জার্সিতে ৯টি ক্লিনশিট হাসিল করেছিলেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। আই লিগে ১৮টি ম্যাচে ক্লিনশিট পেয়েছিল মোহনবাগান।

পয়েন্ট তালিকার কে কোথায়

পয়েন্ট তালিকার কে কোথায়

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। শুক্রবার জিতলে ফের শীর্ষ স্থানে পৌঁছে যেতে পারে আন্টোনিও লোপেজ হাবাসের দল। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি।

পাল্লা ভারী কাদের

পাল্লা ভারী কাদের

গত বারের আইএসএল এবং এই মরসুমের পারফরম্যান্সর নিরিখে ধারাভারে হায়দরাবাদ এফসি-র থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত সব ম্যাচেই গোল করেছেন সবুজ-মেরুন স্ট্রাইকার রয় কৃষ্ণা। অন্যদিকে হায়দরাবাদ এফসি-র ভরসা অধিনায়ক আরিদেন সান্টানার দুর্দান্ত ফর্ম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+