আইএসএলে নর্থইস্টের মুখোমুখি জামশেদপুর, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন দলের?

আইএসএলে নর্থইস্টের মুখোমুখি জামশেদপুর, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন দলের?

শুক্রবার আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি। ম্যাচে তুল্যমূল্য লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। তারই প্রেক্ষিতে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে কোন দলের পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক। টুর্নামেন্টে দুই দলের হয়ে এখনও পর্যন্ত কে কটা গোল দিলেন, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আইএসএলে এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। এক বার জিতেছে জামশেদপুর এফসি। বাকি পাঁচটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। অর্থাৎ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজেয় জামশেদপুর এফসি।

শেষ দুই ম্যাচের সাক্ষাৎ

শেষ দুই ম্যাচের সাক্ষাৎ

২০১৯-২০ মরসুমের আইএসএলে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচের ফল হয়েছিল ১-১। নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি-র মধ্যে দ্বিতীয় ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল।

মোট গোল

মোট গোল

৬ বারের সাক্ষাতে দুই দলের মধ্যে মোট ১১টি গোল হয়েছে। ৬টি গোল করেছে জামশেদপুর এফসি। ৫টি গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড। শেষ পাঁচটি ম্যাচের চারটি ড্র করার পাশাপাশি একটি জিতেছে অভিনেতা জন আব্রাহামের দল। অন্যদিকে ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি। শেষ পাঁচটি ম্যাচের চারটি ড্র ও একটি জিতেছে নেরিজাস ভালসকিসের দল।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি গোল

চলতি আইএসএলে জামশেদপুর এফসির জার্সিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল দিয়েছেন নেরিজাস ভালসকিস। ৬টি গোল করে তিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুটি করে গোল দিয়েছেন কোয়েসি আপিয়া, ইদ্রিসা সিলা ও লুইস মাচাদো।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

স্ট্রাইকার নেরিজাস ভালসকিসের দুর্দান্ত ফর্ম জামশেদপুর এফসি-র প্রধান শক্তি। তাঁকে আটকাতে না পারলে বিপদে পড়তে হতে পারে নর্থইস্ট ইউনাইটেডকে। অন্যদিকে টিম গেম নির্ভর অভিনেতা জন আব্রাহামের দল ছন্দে থাকলে বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে বিশ্বাস ফুটবল প্রেমীদের। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা ধরেই নেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+