আইএসএল ফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামল এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি

আইএসএল ফাইনালে কেমন দল নিয়ে মাঠে নামছে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি

আর কিছু সময়ের মধ্যেই চলতি আইএসএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। হাই-ভোল্টেজ ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ফুটবল প্রেমীদের। চলতি টুর্নামেন্টের লিগ স্তরে দুই বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। প্রতিবারই মোকাবিলা জিতেছে মুম্বই সিটি এফসি। সেদিক দিয়ে দেখলে আজকের ফাইনাল সবুজ-মেরুনের কাছে বদলারও বটে।

আইএসএল ফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামল এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি

যদিও সেভাবে এ লড়াইকে দেখছেন না এটিকে মোহনবাগান কোচ আন্টোনিও লোপেজ হাবাস। জানিয়েছেন যে আজকের ম্যাচকে তাঁরা আলাদা করে দেখতে চান না। অন্যদিকে মুম্বই সিটি এফসি-র কোচ সার্জিও লোবেরা জানিয়েছেন আইএসএল ফাইনালের প্রেক্ষিতে সবমজ-মেরুনের জন্য তাঁদের আলাদা কোনও পরিকল্পনা নেই। যা হবে মাঠে নেমে দেখা যাবে। সেই আবহে দুই দলের প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

এটিকে মোহনবাগান : অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, তিরি, শুভাশিস বোস, মনবীর সিং, কার্ল ম্যাকহুগ, লেনি রডরিগেজ, জাভি হার্নান্ডেজ, রয় কৃ্ষ্ণ, ডেভিড উইলিয়ামস।

৩-৫-২ ছকে দল নামিয়েছেন কোচ আন্টোনিও লোপেজ হাবাস।

মুম্বই সিটি এফসি : অমরিন্দর সিং (অধিনায়ক), মউরতাদা ফল, হেরনান সান্টানা, আমেয় রানাওয়াড়ে, ভিগনেশ, আহমেদ জহৌ, রাওলিন বোর্জেস, রেনিয়ের ফার্নান্ডেজ, হুগো বউমোস, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে।

৪-২-৩-১ ছকে দল সাজিয়েছেন কোচ সার্জিও লোবেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+