আইএসএল ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি এটিকে মোহনবাগান, পাল্লা ভারী কোন শিবিরের?
আইএসএল ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি এটিকে মোহনবাগান, পাল্লা ভারী কোন শিবিরের?
শনিবার অর্থাৎ ১৩ মার্চ চলতি আইএসএলের বিগ ফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। তার আগে পরিসংখ্যানে এগিয়ে কোন দল, তা এক নজরে দেখে নেওয়া যাক। ফাইনালে পাল্লা ভারী থাকবে কোন দলের, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে আইএসএলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ১৪ বার মুখোমুখি হয়েছে এটিকে। দুই দলই পাঁচ বার করে জিতেছে। এটিকে ও মুম্বইয়ের মধ্যে চার বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

চলতি টুর্নামেন্টে মোকাবিলা
চলতি আইএসএলের লিগ স্তরে দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। দুটি ম্যাচই জিতেছে মুম্বই সিটি এফসি। প্রথম ম্যাচ ১-০ গোলে জেতে মুম্বই। শেষ সাক্ষাতেও কলকাতার ক্লাবকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল অভিনেতা রনবীর কাপুরের দল।

লিগ তালিকায় অবস্থান
দুই দলই ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট অর্জন করে। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে শীর্ষ স্থানে লিগ পর্ব শেষ করে মুম্বই সিটি এফসি। দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্টের নক আউটে পৌঁছয় এটিকে মোহনবাগান।

গোল সংখ্যায় এগিয়ে কোন দল
দলগত ভাবে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে মুম্বই সিটি এফসি। তাদের মোট গোল সংখ্যা ৩৭। মুম্বইয়ের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১১টি গোল করেছেন অ্যাডাম লে ফনড্রে। অন্যদিকে এটিকে মোহনবাগান এখনও পর্যন্ত চলতি আইএসএলে ৩১টি গোল করেছে। দলের হয়ে সর্বাধিক ১৪টি গোল করেছেন রয় কৃষ্ণ।

পাল্লা ভারী কোন দলের
ধারেভারে দুই দলই প্রায় সমান সমান হওয়ায় আইএসএল ফাইনাল যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা অনায়াসে বলা যায়। তবু এ লড়াইয়ে কিছুটা হলেও মুম্বইয়ের পাল্লা ভারী থাকবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications