লোবেরাকে সমীহ করেও লড়কে লেঙ্গে মনোভাব নিয়ে দল নামাবেন হাবাস
লোবেরাকে সমীহ করেও লড়কে লেঙ্গে মনোভাব নিয়ে দল নামাবেন হাবাস
নিজেদের প্রথম আইএসএল সেমিফাইনালে খেলতে নামছে মুম্বই সিটি এফসি। অন্যদিকে আবির্ভাবেই সাড়া জাগিয়ে প্রতিযোগিতার শেষ ধাপে পৌঁছেছে এটিকে মোহনবাগান। হাই-ভোল্টেজ এই ম্যাচ কেমন হবে, তা নির্ভর করছে দুই দলের কোচের মনোভাব, রণনীতি ও পরিকল্পনার ওপর। তার আগে একে অপরের প্রতি সমীহ প্রদর্শন করেছেন আন্টোনিও লোপেজ হাবাস এবং সার্জিও লোবেরা। তবে মাঠে একে অপরকে বুঝে নেওয়ার হুংকারও দিয়েছেন সবুজ-মেরুন ও মুম্বইয়ের কোচ।

লোবেরাকে সমীহ করেন হাবাস
ফাইনালের আগে মুম্বই সিটি এফসি-র কোচ সার্জিও লোবেরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এটিকে মোহনবাগানের প্রশিক্ষক আন্টোনিও লোপেজ হাবাস। লোবেরার কোচিং স্টাইল তিনি পছন্দ করেন বলেও জানিয়েছেন স্প্যানিশ কোচ। হাবাসের কথায়, মুম্বই কোচ এমনভাবে দলটাকে তৈরি করেছেন যে যেকোনও পরিস্থিতি থেকে তাঁরা খেলা ঘুরিয়ে দিতে পারেন। তবে ফাইনালে এই অপ্রতিরোধ্য মুম্বইকে আটকাতে তাঁদের রণনীতি তৈরি বলেও জানিয়েছেন এটিকে মোহনবাগান কোচ।

খেলোয়াড়রা অভিজ্ঞ
আন্টোনিও লোপেজ হাবাসের কোচিংয়েই ২০১৯ সালের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। সেই দলের একাধিক খেলোয়াড় আজও সবুজ-মেরুন শিবিরের হয়ে মাঠ কাঁপাতে তৈরি। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, প্রবীর দাস, জাভি হার্নান্ডেজের মতো ফুটবলারদের গত ফাইনাল খেলার অভিজ্ঞতা আজ কাজে আসবে বলে মনে করেন হাবাস।

প্রতি ম্যাচের আলাদা প্রেক্ষাপট
আন্টোনিও লোপেজ হাবাসের মতে, আইএসএল এমন এক টুর্নামেন্ট, যেখানে প্রতি ম্যাচের প্রেক্ষাপট আলাদা হয়ে থাকে। প্রতিপক্ষ অনুযায়ী প্রতি ম্যাচের রণনীতি আলাদাভাবে তৈরি করা হয় বলে জানিয়েছেন এটিকে মোহনবাগান কোচ। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে লিগ স্তরে দুটি ম্যাচই হেরেছে সবুজ-মেরুন। সেই হারের প্রভাব ফাইনালে পড়বে না বলেই জানিয়েছেন হাবাস। আজকের ম্যাচের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন বলে জানিয়েছেন এটিকে মোহনবাগান কোচ।

সবুজ-মেরুনের জন্য কোনও আলাদা পরিকল্পনা নেই
হাই-ভোল্টেজ ফাইনালের এটিকে মোহনবাগানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুম্বই সিটি এফসি-র কোচ সার্জিও লোবেরা। তাঁর কথায়, রয় কৃষ্ণরা ভাল ফুটবল খেলছেন। তবে ফাইনালে কলকাতার ক্লাবের জন্য তাঁর কোনও আলাদা রণনীতি নেই বলেই জানিয়েছেন মুম্বই কোচ। বলেছেন, যা হওয়ার মাঠেই হবে।












Click it and Unblock the Notifications