আইএসএলের গুরুত্বপূর্ণ টানটান ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে এগিয়ে গোয়া
ফতোরদার নেহরু স্টেডিয়ামে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি। এদিন গোয়ার অধিনায়ক এডু বেদিয়া প্রথম থেকেই খেলছেন। অন্যদিকে, ভেকে, আশিকরা রয়েছেন বেঙ্গালুরুর প্রথম একাদশে। আক্রমণ, প্রতি আক্রমণে টানটান প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে এফসি গোয়া।

এদিন ৩ মিনিটের ব্যবধানে দুটি গোল পায় এফসি গোয়া। ২০ মিনিটে ফর্মে থাকা আঙ্গুলো প্রথম গোলটি করেন। প্রতি আক্রমণে গিয়ে সুনীল ছেত্রী এরপরই সমতা ফেরাচ্ছিলেন। কিন্তু ধীরজ নিজের দলকে রক্ষা করেন। ২৩ মিনিটে রেডিম টালংয়ের গোলে গোয়া ২-০-এ এগিয়ে যায়। ম্যাচে ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। সুনীল ছেত্রী-সহ বেঙ্গালুরুর বেশ কয়েকটি গোলের সুযোগ বারবার প্রতিহত হতে থাকে। যদিও ৩৩ মিনিটে সুরেশ সিংয়ের গোলে ব্যবধান কমায় বেঙ্গালুরু। ৪১ মিনিটে একটি হেড বারে লেগে ফিরে আসে। বেঙ্গালুরু যেভাবে খেলেছে তাতে প্রথমার্ধে তিন-চারটি গোল পেতে পারত। পারেনি তিনকাঠির নীচে ধীরাজ অনবদ্য কয়েকটি সেভ করায়।
এই ম্যাচ জিতলে ১৯ ম্য়াচে ৩০ পয়েন্ট নিয়ে শেষ চারের দিকে অনেকটাই এগিয়ে যাবে গোয়া। অন্যদিকে, হারলে শেষ চারে ওঠার বেঙ্গালুরুর সামান্যতম সম্ভাবনাটুকুও শেষ হয়ে যাবে।












Click it and Unblock the Notifications