আইএসএল ২০২০-২১ : জামশেদপুরের বিরুদ্ধে গোয়ার দাপুটে জয়, খেলার ফল ৩-০

আইএসএল ২০২০-২১ : জামশেদপুরের বিরুদ্ধে গোয়ার দাপুটে জয়, খেলার ফল ৩-০

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করল এফসি গোয়া। ৩-০ গোলে ম্যাচ জিতে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল আয়োজক শহর। ১১ ম্যাচ খেলে গোয়ার পয়েন্ট ১৮। ১১ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সপ্তম স্থানে রয়েছে জামশেদপুর এফসি।

আইএসএল ২০২০-২১ : জামশেদপুরের বিরুদ্ধে গোয়ার দাপুটে জয়, খেলার ফল ৩-০

শুরু থেকে ম্যাচে আক্রমণাত্মক রণনীতি নেয় জামশেদপুর এফসি। পাল্টা আক্রমণে উঠতে থাকে এফসি গোয়াও। টানটান উত্তেজনায় দুই দলের মধ্যে ম্যাচ চলতে থাকে। প্রথম দশ মিনিটেই বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় জামশেদপুর। এফসি গোয়ার গোলরক্ষক মহম্মদ নওয়াজের দক্ষতায় একাধিকবার বিপদ কাটে।

ম্যাচের প্রথম ১৫ মিনিটে আক্রমণের ঝড় বইয়ে দেয় জামশেদপুর এফসি। এরপরই খেলা ধরে নেয় গোয়া। ১৯ মিনিটে দুর্দান্ত গোল দিয়ে ইগর আনগুলোহীন গোয়াকে এগিয়ে দেন জর্জ অর্টিজ মেন্ডোজা। প্রথমার্ধে গোল শোধ দেওয়ার একাধিক সুযোগ পায় জামশেদপুর এফসি। কিন্তু সফল হয়নি ওয়েন কোয়েলের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় এফসি গোয়া। প্রতিপক্ষের গোলমুখে চাপ বাড়াতে থাকে এডু বেদিয়ার দল। পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে জামশেদপুর এফসিও। কিন্তু সফলতা পায়নি ওয়েন কোয়েলের দল। উল্টে ৫২ মিনিটে গোল দিয়ে এফসি গোয়ার হয়ে ব্যবধান বাড়িয়ে দেন জর্জ অর্টিজ মেন্ডোজা। ৮৯ মিনিটে গোয়ার হয়ে তৃতীয় গোল দেয় গাড়িডো গঞ্জালেস।

ম্যাচে ৬০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে এফসি গোয়া। গোলমুখে ১২টি শট নেয় জয়ী দল। অন্যদিকে গোলমুখে ১২টি শট নিয়েও সফলতা পায়নি জামশেদপুর এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+