শেষ মুহূর্তে উইলিয়ামসের দুরন্ত হেডে চেন্নাই বধ এটিকে মোহনবাগানের, তিরির গোললাইন সেভে ৩ পয়েন্ট

শেষ মুহূর্তে উইলিয়ামসের দুরন্ত হেডে চেন্নাই বধ এটিকে মোহনবাগানের, তিরির সেভে ৩ পয়েন্ট

শেষ মুহূর্তে বাজিমাত এটিকে মোহনবাগানের। সেট পিসে গোল করে চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারাল মেরিনার্স। চেন্নাইয়ানে আক্রমণের বিরুদ্ধে এদিন শুরু থেকে কিছুটা পিছিয়ে থাকে মোহনবাগান। শেষ পর্যন্ত অ্যান্তোনিও হাবাসের দল ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে ধরে নেওয়া হলেও অতিরিক্ত সময়ে হার্নান্ডেজ- উইলিয়ামস জুটি ম্যাচের রঙ পাল্টে দেন।

শেষ মুহূর্তে উইলিয়ামসের দুরন্ত হেডে চেন্নাই বধ এটিকে মোহনবাগানের, তিরির সেভে ৩ পয়েন্ট

৯১ মিনিটে হার্নান্ডেজের কর্ণার থেকে হেডে ডেভিড উইলিয়াসের দুরন্ত গোল। ৯৪ মিনিটে এরপর এটিকে মোহনবাগান বড়সড় অঘটন এড়ায়। গোলকিপার অরিন্দম জটলা থেকে গোল বাঁচাতে এগিয়ে গেলে, চেন্নাইয়ানের কাছে গোলের সুযোগ ছিল। সেখানেই তিরি গোললাইন সেভ করে ১-০ স্কোরলাইন ধরে রাখেন। শেষ পর্যন্ত কষ্ট করে ৩ পয়েন্ট ঘরে তুলল এটিকে-মোহনবাগান।

মুম্বইয়ের কাছে হার। গোয়ার সঙ্গে এগিয়ে গিয়েও ড্র। দু'ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্টের পর, অবশেষ কাঙ্খিত ৩ পয়েন্ট তুলে নিয়ে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। দুরন্ত ফর্মে টুর্নামেন্ট শুরু করলেও শেষ কয়েক ম্যাচে অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল ছন্দ হারায়। এরপর এদিন চেন্নাইয়ের বিরুদ্ধেও নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফল ০-০ থাকায় এদিনও মোহনবাগান পয়েন্ট হারাতে চলেছে বলে ধরে নেওয়া হয়। সেখানেই শেষ পর্যন্ত উইলিয়ামসনের হেডে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল হাবাস অ্যান্ড কোম্পানি।

এই ম্যাচ জয়ের ফলে, ১২ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ১৩ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ান এফসি লিগের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে। মঙ্গলবার ২৬ জানুয়ারি, নর্থ ইস্টের বিরুদ্ধে এটিকে মোহনবাগান তাদের পরের ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+