আইএসএল ২০২০-২১ : চেন্নাইয়ের বিরুদ্ধে লড়েও হার হজম গোয়া-র, নামলেন আনগুলোরা

আইএসএল ২০২০-২১ : চেন্নাইয়ের বিরুদ্ধে লড়েও হার হজম গোয়া-র, বিপদে আনগুলোরা

চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে লড়েও আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেই মাঠ ছাড়তে হল এফসি গোয়া-কে। পরপর দুই ম্যাচে হারের কারণে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে গেলেন ইগর আনগুলোরা। সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে নেমে এসেছে গোয়া। অন্যদিকে জিতেও ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানেই পরে রইল চেন্নাইইন এফসি।

আইএসএল ২০২০-২১ : চেন্নাইয়ের বিরুদ্ধে লড়েও হার হজম গোয়া-র, নামলেন আনগুলোরা

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। দুই দলের আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে যায় খেলা। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল দিয়ে এফসি গোয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় চেন্নাইইন এফসি। চার মিনিটের মাথায় তার জবাবও দেয় চলতি আইএসএলের আয়োজক শহর। ৯ মিনিটের মাথায় এফসি গোয়ার হয়ে গোল শোধ দেন জর্জ অর্টিজ মেন্ডোজা। ১-১ স্কোরেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় চেন্নাইইন এফসি। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক সুপরিকল্পিত আক্রমণ তুলে আনতে থাকে অভিনেতা অভিষেক বচ্চনের দল। প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও বিফল হতে হয় এফসি গোয়াকেও। ম্যাচের ৫৩ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যান চেন্নাইইন এফসি-র রহিম আলি। নিখুঁত টোকায় গোয়ার জালে বল জড়াতে তাঁর কোনও ভুল হয়নি।

এক গোলে পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘের মতো ছুটতে শুরু করে এফসি গোয়া। তাদের লাগাতার আক্রমণে নাজেহাল হয়ে যায় চেন্নাইইন এফসি-র ডিফেন্স। যদিও শেষ পর্যন্ত অতি মূল্যবান গোল স্কোর করতে পারেনি গোয়া। ফলে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচে ৬১ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে এফসি গোয়া। গোলমুখে ১৯টি শট করেন ইগর আনগুলোরা। নিজেদের মধ্যে ৪৪৪টি পাস খেলার পাশাপাশি ৬টি কর্নারও আদায় করে পরাজিত দল। অন্যদিকে মাত্র ৩১ শতাংশ বলের দখল নিয়ে ২৯৪টি পাস খেলে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় চেন্নাইইন এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+