ব্রাইটের বিশ্বমানের গোলের পরও জয় অধরা ইস্টবেঙ্গলের, তেকাঠিতে হৃদয় জিতলেন দেবজিৎ

ব্রাইটের বিশ্বমানের গোলের পরও জয় অধরা ইস্টবেঙ্গলের, তেকাঠিতে মন জিতলেন দেবজিৎ

দুই ম্যাচ খেলে ২টি গোল। আইএসএলে মঞ্চে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমেই দুরন্ত ফুটবল খেলছেন ব্রাইট এনোবাখারে। গোয়ার বিরুদ্ধে এদিন বিশ্বমানের গোলে দলকে এগিয়ে দেন। গোয়ার ডিফেন্সে চারজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ২২ বছর বয়সী ব্রাইটের। ইতিমধ্য়েই ভারতীয় ফুটবল ফ্যানেদের মুটোফোনের বিশ্বমানের এই গোলের ভিডিও এখন ভাইরাল। ৭৯ মিনিটে ব্রাইটের এই গোলেই দ্বিতীয়ার্ধে ১-০ এগিয়ে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড।

ব্রাইটের বিশ্বমানের গোলের পরও জয় অধরা ইস্টবেঙ্গলের, তেকাঠিতে মন জিতলেন দেবজিৎ

যদিও দুমিনিটের মাথাতেই গোল হজম করায় ম্যাচ ১-১ ড্র করল ইস্টবেঙ্গল। ৮১ মিনিটে হেড থেকে গোল দেবেন্দ্র গোয়াকে সমতায় ফেরায়। ফলে ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হয়।

গোয়া ৭৮ শতাংশ বলের দখল রেখে গোয়া আক্রমণে ঝড় তুললেও ম্যাচ জিততে পারেনি, সৌজন্য তেকাঠি দুর্ভেদ্য দেবজিৎ মজুমদার। ম্যাচে গোয়া এদিন ১৯ বার ইস্টবেঙ্গলের গোলমুখে আক্রমণ করেন। যার মধ্য়ে দেবজিৎ পাঁচটি নিশ্চিত গোল সেভ করেন। তবে বিশ্বমানের গোল করায় ম্যাচের সেরা ব্রাইট এনোবাখারে। তাঁর গোল আইএসএল ২০২০-২১ এর সেরা পাঁচা থাকবে, জোর গলায় বলা যায়।

ব্রাইটের বিশ্বমানের গোলের পরও জয় অধরা ইস্টবেঙ্গলের, তেকাঠিতে হৃদয় জিতলেন দেবজিৎ

অন্যদিকে লিগে এদিন আরও একবার তেকাঠিতে উজ্জ্বল দেবজিৎ মজুমদার। তবে ডিফেন্সের দুর্বলতা ফের দলকে সমস্যায় ফেলল। কাজে এল না ব্রাইটের বিশ্বমানের গোল। ৫৬ মিনিটে ড্যানিয়েল ফক্স লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ দলের ইস্টবেঙ্গল ব্রাইটের গোলে টানা দ্বিতীয় ম্যাচ জয়ের আশা তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত রক্ষণের রোগ সারাতে না পারার কারণেই আরও এক ম্যাচে ৩ এর বদলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রবি ফাওয়ারের দল।

৯ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে। অন্যদিকে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে গোয়া। শনিবার বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল তাঁদের পরের ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+