আইএসএল ডার্বি : এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কোচের মস্তিষ্কের লড়াই, জিতবে কে?

আইএসএল ডার্বি : এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কোচের মস্তিষ্কের লড়াই, জিতবে কে?

একদিন পরেই ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের ঐতিহাসিক ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বার মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে নামবে কলকাতার দুই প্রধান। শেষ হাসি কারা হাসবে, সে তো সময় বলবে। তার আগে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার ও এটিকে মোহনবাগানের মেন্টর আন্টোনিও লোপেজ হাবাসের মধ্যে মস্তিষ্কের যুদ্ধে কে এগিয়ে, দেখে নেওয়া যাক।

দুই কোচের শক্তি

দুই কোচের শক্তি

রবি ফাউলার : আক্রমণাত্মক কোচ। ট্যাকটিক্যালি প্রতিপক্ষ আন্টোনিও লোপেজ হাবাসকে পরাস্ত করে চাইবেন এসসি ইস্টবেঙ্গলের কোচ। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে যেতে পারেন রবি ফাউলারের ছেলেরা।

আন্টোনিও লোপেজ হাবাস : আল্ট্রা ডিফেন্স তাঁর প্রধান শক্তি। ম্যাচ রিডিংয়ের অনবদ্য ক্ষমতা আন্টোনিও লোপেজ হাবাসকে প্রতিযোগিতার অন্যান্য কোচের থেকে আলাদা করেছে। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকধর্মী ফুটবল খেলতে পারেন হাবাসের ছেলেরা। একই রণনীতিতে দলকে দুই বার আইএসএল ট্রফি এনে দিয়েছেন স্প্যানিশ কোচ।

দুই কোচের দুর্বলতা

দুই কোচের দুর্বলতা

রবি ফাউলার : ফুটবলার হিসেবে নাম কামালেও এখনও কোচ হিসেবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি রবি ফাউলার। ফলে আইএসএল ডার্বিতে ব্রিটিশ কোচের অভিজ্ঞতার অভাব এসসি ইস্টবেঙ্গলকে ভোগাতে পারে।

আন্টোনিও লোপেজ হাবাস : আবেগপ্রবণ এটিকে মোহনবাগানের কোচ মেজাজ হারিয়ে একাধিকবার প্রতিপক্ষ দলের কোচ এবং সাপোর্ট স্টাফের সঙ্গে অশান্তিতে জড়িয়েছেন।

সম্ভাব্য ছক

সম্ভাব্য ছক

রবি ফাউলার : আইএসএল ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৫-৪-১ ছকে দল নামাতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার।

আন্টোনিও লোপেজ হাবাস : এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পছন্দের ৩-৫-২ ছকে দল সাজাতে পারেন আন্টোনিও লোপেজ হাবাস।

দুই কোচের বুদ্ধির লড়াই

দুই কোচের বুদ্ধির লড়াই

রবি ফাউলার : দল নতুন হলেও দুর্দান্ত ম্যান ম্যানেজমেন্ট দক্ষতা দিয়ে ফুটবলারদের মন জয় করে ফেলেছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারের। বন্ধুর মতো ভরসা জুগিয়ে ফুটবলারদের কাছ থেকে অনায়াসে সেরাটা বের করে আনতে পারেন ব্রিটিশ কোচ।

আন্টোনিও লোপেজ হাবাস : আস্তিনে বিকল্প পরিকল্পনা মজুত রাখেন। প্রয়োজনে যখন-তখন দলের ছক পরিবর্তন করে প্রতিপক্ষের চোখে ধাঁধা ধরাতে পারেন আন্টোনিও লোপেজ হাবাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+