আইএসএল ২০২০-২১ : কোন দলের বিরুদ্ধে পরবর্তী মোকাবিলায় এটিকে মোহনবাগান? কোথায় ম্যাচ?

আইএসএল ২০২০-২১ : কোন দলের বিরুদ্ধে পরবর্তী মোকাবিলায় এটিকে মোহনবাগান? কোথায় ম্যাচ?

রয় কৃষ্ণার সফল পেনাল্টিতে মান বাঁচে এটিকে মোহনবাগানের। আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে মূল্যবান তিন পয়েন্ট হাসিল করেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। এহেন পরিস্থিতিতে নিজেদের পরের ম্যাচ জিতে লিগ আইএসএল তালিকার শীর্ষ পৌঁছতে বদ্ধপরিকর থাকবেন ডেভিড উইলিয়ামসনরা। কোন দলের বিরুদ্ধে পরবর্তী মোকাবিলায় নামবে এটিকে মোহনবাগান, তা দেখে নেওয়া যাক।

কোন দলের বিরুদ্ধে ম্যাচ

কোন দলের বিরুদ্ধে ম্যাচ

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী নেতৃত্বাধীন শক্তিশালী বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএলে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করতে চান ফুটবল প্রেমীরা।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে অপ্রতিরোধ্য এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। এটি এটিকে মোহনবাগানের হোম ম্যাচ। অ্যাওয়ে খেলবে বেঙ্গালুরু।

পয়েন্ট তালিকায় স্থান

পয়েন্ট তালিকায় স্থান

৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি-কে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে পারে আন্টোনিও লোপেজ হাবাসের দল। পাঁচ ম্যাচ খেলে ৯ পয়েন্টে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি।

দুই দলের শেষ পাঁচ ম্যাচের ফল

দুই দলের শেষ পাঁচ ম্যাচের ফল

শেষ পাঁচ ম্যাচের প্রথম দুটি মোকবিলা জিতেছিল এটিকে মোহনবাগান। পরপর দুই ম্যাচের একটিতে হার ও ড্র হজম করতে হয়েছিল সবুজ-মেরুনকে। এফসি গোয়ার বিরুদ্ধে গত ম্যাচ ১-০ গোলে জেতে এটিকে মোহনবগান। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে হার ও দুটিতে জয় হয়েছে বেঙ্গালুরু এফসি-র। নিজেদের শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়েছিলেন সুনীল ছেত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+