ভালসকিসের দুরন্ত হেডে মরসুমে প্রথম গোল হজম, জামশেদপুরের বিরুদ্ধে পিছিয়ে গেল মোহনবাগান
ভালসকিসের দুরন্ত হেডে মরসুমে প্রথম গোল হজম, জামশেদপুরের বিরুদ্ধে পিছিয়ে গেল মোহনবাগান
'গোলমেশিন' ভালসকিসের গোলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ১-০ এগিয়ে থেকে মাঠ ছাড়ল জামশেদপুর এফসি। ম্যাচের ৩০ মিনিটে কর্ণার থেকে দুরন্ত হেডে গোল করে যান তিনি। জামশেদপুরের মনরয়ের মাপা কর্ণার, সন্দেশ ঝিঙ্ঘান লাফিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। হেডে বল তেকাঠিতে রেখে দলকে এগিয়ে দেন ভালসকিস। রক্ষণের দুর্বলতাতেই মরসুমের প্রথম গোল হজম এটিকে মোহনবাগানের।

গতবার চেন্নাইয়ান এফসির হয়ে হয়ে লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরিজাস ভালসকিস ২০ ম্যাচে ১৫ গোল করেন। সেই ভালসকিস এবার জামশেদপুরের জার্সিতে খেলছেন। গত বারের সোনার বুট জয়ী ফুটবলারের হেডেই এদিন প্রথমার্ধে এগিয়ে থেকে কাঙ্খিত লক্ষ্যপূরণে একধাপ এগিয়ে গেল ওয়েন কোয়েলের দল। এই নিয়ে চলতি মরসুমে ৪ ম্যাচে ৪টি গোল ভালকিসের।
প্রসঙ্গত চলতি মরসুমে এই নিয়ে চতুর্থ ম্যাচে এসে গোল হজম এটিকে মোহনবাগানের। লিগের প্রথম তিন ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড ক্লিনসিট রেখেছিল। এদিন অবশ্য প্রথমার্ধেই ০-১ পিছিয়ে গেল এটিকে মোহনবাগান। ৩০ মিনিটে গোল করার পর ৩ মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার হেডে ভালসকিস আরও একবার বিপদ তৈরি করেছিল। যদিও এটিকে মোহনবাগানের হয়ে অরিন্দম ভট্টাচার্য বিপদমুক্ত করেন। প্রথমার্ধে মনরয় ফ্রি-কিক থেকে আরও একবার বিপদ তৈরি করেছিলেন। কোনও রকমে গোল বাঁচান অরিন্দম।












Click it and Unblock the Notifications