আইএসএলের নিয়মরক্ষার ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি এটিকে মোহনবাগান, পরিসংখ্যানে এগিয়ে কে?

আইএসএলের নিয়মরক্ষার ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি এটিকে মোহনবাগান, পরিসংখ্যানে এগিয়ে কে?

ইতিমধ্যেই চলতি আইএসএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান। গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি জিতে এএফসি চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন প্রায় করেই ফেলেছে সবুজ-মেরুন। এমতাবস্থায় আজ সন্ধ্যায় কার্যত নিয়মরক্ষার ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। আজকের ম্যাচে পাল্লা ভারী থাকবে কোন দলের, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখো দুই দল

মুখোমুখো দুই দল

মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে আইএসএলে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে দুই বার মুখোমুখি হয় এটিকে। ২০১৯ সালের প্রথম মোকাবিলায় নিজামের শহরকে ৫-০ গোলে হারিয়েছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল। সেই বছরের দ্বিতীয় সাক্ষাতে হায়দরাবাদের সঙ্গে ২-২ ফলাফলে ম্যাচ শেষ করেছিল এটিকে। চলতি আইএসএলের প্রথম সাক্ষাতে হায়দরাবাদ এফসি-র সঙ্গে ১-১ ফলাফলে ম্যাচ শেষ করেছিল সংযুক্ত এটিকে মোহনবাগান।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

চলতি আইএসএলে ১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। অন্যদিকে ১৮ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি। এটিকে মোহনবাগানের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও টুর্নামেন্টের নক আউটে পৌঁছতে আজকের ম্যাচ জিততেই হবে নিজামের শহরকে।

গোল সংখ্যায় এগিয়ে কে

গোল সংখ্যায় এগিয়ে কে

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ২৬টি গোল করেছে এটিকে মোহনবাগান। দলের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১৪টি গোল করেছেন রয় কৃষ্ণ। সোনালী বুট জয়ের লড়াইয়ে সবার আগে রয়েছেন ফিজিয়ান স্ট্রাইকার। অন্যদিকে হায়দরাবাদ এফসি টুর্নামেন্টে ২৫টি গোল করেছে। দলের হয়ে সর্বাধিক ৯টি গোল করেছেন ব্রাজিলিয় আরিদানে সান্টানা।

ক্লিনশিটে এগিয়ে কোন দল

ক্লিনশিটে এগিয়ে কোন দল

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্লিনশিট হাসিল করেছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের নামের পাশে ১০টি ক্লিনশিট রয়েছে। টুর্নামেন্টে সাতটি ক্লিনশিট হাসিল করেছে হায়দরাবাদ এফসি।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

নিয়মরক্ষার হলেও আজকের ম্যাচে সর্বশক্তি নিয়েই ঝাঁপাতে চলেছে এটিকে মোহনবাগান। তাতে সমস্যা বাড়তে পারে হায়দরাবাদ এফসি-র। তবে লড়াই যে কাঁটায় কাঁটায় হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+