১০ জনের হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাতছাড়া এটিকে মোহনবাগানের, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কতদূর?

১০ জনের হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মিনিটের গোলে কোনওমতে ড্র এটিকে মোহনবাগানের, ফলাফল ২-২

১০ জনের হায়দরাবাদ এফসিকে কব্জায় পেয়েও হারাতে পারল না ১১ জনের এটিকে মোহনবাগান। শেষ মুহুর্তের গোলে কোনওমতে ড্র করে মাঠ ছাড়ল সবুজ-মেরুন শিবির। ২-২ ফলাফলে শেষ হয়েছে ম্যাচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি পৌঁছনোর সুযোগ এখনও জিইয়ে রইল আন্টোনিও লোপেজ হাবাসের দলের। অন্যদিকে ম্যাচ জুড়ে এক জনে কম খেলেও দুর্দান্ত ড্র করে বীরের মর্যাদা নিয়ে ময়দান ছাড়ল হায়দরাবাদ এফসি।

১০ জনের হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাতছাড়া এটিকে মোহনবাগানের, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কতদূর?

ম্যাচের প্রথম মিনিট থেকে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসির আক্রমণ ও প্রতি-আক্ররমণে মোকবিলা টানটান হয়ে ওঠে। শুরুতেই বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় সবুজ-মেরুন। রয় কৃষ্ণদের পরপর আক্রমণের চাপ ধরে রাখতে না পেরে এটিকে মোহনবাগানের ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামসের বিরুদ্ধে জঘন্য ফাউল করেন হায়দরাবাদের ডিফেন্ডার চিংলেনসানা সিং। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় তাঁকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

১০ জনের হায়দরাবাদ এফসি নিরন্তর লড়াই চালিয়ে যায়। এটিকে মোহনবাগানের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে নিজামের শহর। তারই প্রভাবে ম্যাচের ৮ মিনিটে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন আরিদানে সান্টানা। টুর্নামেন্টে এটি তাঁর দশম গোল। ১০ জনের হায়দরবাদের কাছে এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণে গতি বাড়ায় এটিকে মোহনবাগান। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ব্যর্থ হন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা। ফলে ১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হয় এটিকে মোহনবাগানকে।

দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১০ জনের হায়দরারাদ এফসি-কে জব্দ করার মরিয়া চেষ্টা চালায় ১১ জনের এটিকে মোহনবাগান। এক জন কম খেলেও গোল রক্ষণাত্মক রণনীতি না নিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে যায় নিজামের শহর। ৫৬ মিনিট পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় আরিদনে সান্টানা শিবির। তবে ৫৭ মিনিটে গোল খেয়েই বসে হায়দরাবাদ। কঠিন অ্যাঙ্গেল থেকে দুর্দান্ত গোল করেন এটিকে মোহনবাগানের মনবীর সিং।

এরপরেই দুই দলের মধ্যে লড়াই আরও তুল্যমূল্য হয়। দ্বিতীয়ার্ধে হায়দরাবাদ এফসি-র খেলা দেখে মনেই হয়নি যে একজন কম খেলোয়াড় নিয়ে তারা লড়াই করছে। উল্টে সান্টানা শিবিরের লাগাতার আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে যায় এটিকে মোহনবাগানের রক্ষণভাগ। ফলে লাগাতার ভুল করতে থাকে সবুজ-মেরুন শিবির। তারই সুযোগ নিয়ে ৭৪ মিনিটে হায়দরাবাদের হয়ে গোলের ব্যবধান বাড়ান সুপার সাব রোলান্ড আলবার্গ। ম্যাচের একদম শেষ মুহুর্তে ১০ জনের হায়দরাবাদের বিরুদ্ধেও গোল শোধ দেন এটিকে মোহনবাগানের প্রীতম কোটাল।

এই ফলের পর ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানেই দাঁড়িয়ে রইল। অন্যদিকে ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানে দাঁড়িয়ে রইল হায়দরাবাদ এফসি। টুর্নামেন্টের নক আউটে পৌঁছনোর আশা জিইয়ে রাখলেন আরিদানে সান্টানারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+