আইএসএল ২০২০-২১ : এটিকে মোহনবাগান ও চেন্নাইইনের প্রথমার্ধের মোকাবিলা গোলশূন্য, লড়াই হাড্ডাহাড্ডি

আইএসএল ২০২০-২১ : এটিকে মোহনবাগান ও চেন্নাইইনের প্রথমার্ধের মোকাবিলা গোলশূন্য, লড়াই হাড্ডাহাড্ডি

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে কালো জার্সি পরে মাঠে নেমে প্রথমার্ধে গোল দিতে পারল না এটিকে মোহনবাগান। গোয়ার জিএমসি স্টেডিয়ামে গোল দিতেও দেয়নি প্রতিপক্ষকে। তবে খেলার রাশ নিজেদের কাছে রাখা রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস ও এডু গার্সিয়াদের এই ম্যাচেও যথেষ্ট সাবলীল লেগেছে।

আইএসএল ২০২০-২১ : এটিকে মোহনবাগান ও চেন্নাইইনের প্রথমার্ধের মোকাবিলা গোলশূন্য, লড়াই হাড্ডাহাড্ডি

চলতি আইএসএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। আজকের ম্যাচ জিতলে কিংবা ড্র করলে আইএসএল তালিকার শীর্ষে পৌঁছে যাবে আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে সাত ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করা চেন্নাইইন এফসি-র কাছে আজ জিতে লিগ তালিকার প্রথম চারে প্রবেশ করার সুবর্ণ সুযোগ।

তাই ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ ও প্রতি আক্রমণে আকর্ষণীয় হয়ে ওঠে ম্যাচ। প্রথম ১৫ মিনিটের মধ্যেই একাধিকবার গোলের কাছে পৌঁছে যায় চেন্নাইইন এফসি-র ফুটবলাররা। তবে ২০ মিনিটের পর খেলার রাশ চলে যায় এটিকে মোহনবাগানের কাছে। ২১ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে যান সবুজ-মেরুন স্ট্রাইকার রয় কৃষ্ণ। ২৮ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান এটিকে মোহনবাগানের ডেভিড উইলিয়ামসও। সুযোগগুলিকে কাজে লাগাতে পারেনি কোনও শিবিরই।

তিরিশ মিনিটের পর ফের খেলায় ফেরে চেন্নাইইন এফসি। এটিকে মোহনবাগানের গোলমুখে বেশ কয়েকটি দুর্দান্ত মুভ তৈরি করেন অনিরুদ্ধ থাপা, রহিম আলি, ছাংগতেরা। তবে নিখুঁত দক্ষতায় প্রতিপক্ষের সব আক্রমণই ভোঁতা করে দেন সবুজ-মেরুনের প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরিরা।

ম্যাচে প্রথমার্ধে দুই দলেরই বলের দখল প্রায় সমান সমান থাকে। পাস খেলার নিরিখে সবুজ-মেরুনের থেকে কিছুটা এগিয়ে চেন্নাইইন। প্রথমার্ধে দুই দলই দুটি করে কর্নার পায়। গোলমুখে ৬টি শট নেয় চেন্নাইইন এফসি। পাঁচটি শট নেয় এটিকে মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+