আইএসএল ২০২০-২১ : কালো জার্সিতে চেন্নাইইনের সঙ্গে ড্র করেও লিগ শীর্ষে এটিকে মোহনবাগান, নায়ক অরিন্দম

আইএসএল ২০২০-২১ : কালো জার্সিতে চেন্নাইইনের সঙ্গে ড্র করেও লিগ শীর্ষে এটিকে মোহনবাগান, নায়ক অরিন্দম

প্রথম বার কালো জার্সিতে মাঠে নেমে গোল পেল না এটিকে মোহনবাগান। গোয়ার জিএমসি স্টেডিয়ামে প্রতিপক্ষকে গোল দিতেও দিল না সবুজ-মেরুন। চেন্নাইইন এফসি-র সঙ্গে ম্যাচ ড্র করেও আইএসএল তালিকার শীর্ষেই পৌঁছল আন্টোনিও লোপেজ হাবাসের দল। আট ম্যাচ খেলে এটিকে মোহনবাগানের পয়েন্ট ১৭। সমপরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানেই দাঁড়িয়ে রইল চেন্নাইইন এফসি।

আইএসএল ২০২০-২১ : কালো জার্সিতে চেন্নাইইনের সঙ্গে ড্র করেও লিগ শীর্ষে এটিকে মোহনবাগান, নায়ক অরিন্দম

ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ ও প্রতি আক্রমণে আকর্ষণীয় হয়ে ওঠে ম্যাচ। প্রথম ১৫ মিনিটের মধ্যেই একাধিকবার গোলের কাছে পৌঁছে যায় চেন্নাইইন এফসি-র ফুটবলাররা। তবে ২০ মিনিটের পর খেলার রাশ নিয়ে নেয় এটিকে মোহনবাগান। ২১ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে যান সবুজ-মেরুন স্ট্রাইকার রয় কৃষ্ণ। ২৮ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান এটিকে মোহনবাগানের ডেভিড উইলিয়ামসও। সুযোগগুলিকে কাজে লাগাতে পারেনি কোনও শিবিরই।

তিরিশ মিনিটের পর ফের খেলায় ফেরে চেন্নাইইন এফসি। এটিকে মোহনবাগানের গোলমুখে বেশ কয়েকটি দুর্দান্ত মুভ তৈরি করেন অনিরুদ্ধ থাপা, রহিম আলি, ছাংগতেরা। তবে নিখুঁত দক্ষতায় প্রতিপক্ষের সব আক্রমণই ভোঁতা করে দেন সবুজ-মেরুনের প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরিরা। উল্টে প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার চেন্নাইইন ডিফেন্সকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এটিকে মোহনবাগান। যদিও গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় চেন্নাইইন এফসি। লাগাতার আক্রমণ শানিয়ে এটিকে মোহনবাগানের রক্ষণভাগের ওপর চাপ বাড়াতে থাকে ছাংগতে অ্যান্ড কোং। ৬৭ মিনিটে পরপর তিনটি কর্নার পেয়েও সেগুলি কাজে লাগাতে পারেনি চেন্নাই শিবির। রেগন সিং ও মেমোর দুটি দূরপাল্লার গোলমুখী শট দারুণ দক্ষতায় বাঁচিয়ে এদিনের নায়ক বনে যান এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। সবমিলিয়ে চলতি টুর্নামেন্টে ৬টি ক্লিনশিট হাসিল করলেন সবুজ-মেরুন গোল প্রহরী।

৮০ মিনিট পর ম্যাচের দখল ফের এটিকে মোহনবাগানের ফুটবলাররা নিয়ে নেন। পরিবর্ত হিসেবে মাঠে নামা প্রবীর দাস ও জয়েশ রানে খেলায় দুর্দান্ত কিছু মুভ তৈরিও করেন। যদিও মূল্যবান গোলটি করতে পারেনি কলকাতার দল। ৮৭ মিনিটে অতি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন রয় কৃষ্ণ।

ম্যাচে ৫২ শতাংশ বলের দখল রাখে চেন্নাইইন এফসি। ৪৮ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে এটিকে মোহনবাগানের ঝুলিতে। নিজেদের মধ্যে ৩৯২টি পাস খেলে চেন্নাই। ৩৪০টি পাস খেলে সবুজ-মেরুন। গোলমুখে ৯টি শট মারেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+