আইএসএল ২০২০-২১ : প্রতিপক্ষ বেঙ্গালুরু, প্রথমার্ধে ১ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান, নায়ক উইলিয়ামস
আইএসএল ২০২০-২১ : প্রতিপক্ষ বেঙ্গালুরু, প্রথমার্ধে ১ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান, নায়ক উইলিয়ামস
ডেভিড উইলিয়ামসের বিশ্বমানের লং রেঞ্জার গোলে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকে মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান। আন্টোনিও লোপেজ হাবাসের দলের একের পর আক্রমণ নির্বিষ করেও অজি স্ট্রাইকারের কাছে হার স্বীকার করতেই হয় দেশের এক নম্বর গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে। চলতি টুর্নামেন্টে প্রথম বার ম্যাচের প্রথমার্ধে গোল করে ফ্যানদের জন্য খুশির মুহূর্ত তৈরি করে সবুজ-মেরুন।

ম্যাচে প্রথম থেকে দাপট অব্যাহত থাকে এটিকে মোহনবাগনের। বেঙ্গালুরু এফসি-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সবুজ-মেরুন ফুটবলাররা। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংয়ের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া নজরে পড়ে। পিছন থেকে এটিকে মোহনবাগানের একের পর আক্রমণের সূত্র তৈরি করতে থাকেন কার্ল ম্যাকহুগ ও এডু গার্সিয়া। বেঙ্গালুরু এফসি-র শক্তিশালী ডিফেন্সকে হারিয়ে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় কলকাতা। প্রতি-আক্রমণে বেশ কয়েকবার এটিকে মোহনবাগান ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন সুনীল ছেত্রীরা।
নিয়ম মেনে ৩০ মিনিটের মাথায় ম্যাচে সাময়িক বিরতি ঘোষণা করেন রেফারি। খেলা চালু হতেই ফের আক্রমণে ঝাঁপায় এটিকে মোহনবাগান। ৩৩ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসি-র বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে যান ডেভিড উইলিয়ামস। কেটে ভিতরে ঢুকে দূর থেকেই শট মারেন অজি স্ট্রাইকার। বাঁ-দিকে ঝাঁপিয়ে গোল বাঁচাতে পারেননি গুরপ্রীত সান্ধু।
প্রথমার্ধে ৫২ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে বেঙ্গালরু এফসি-র কাছে। ৪৮ শতাংশ বলের দখল রাখেন রয় কৃষ্ণরা। নিজেদের মধ্যে ১৪৯টি পাস খেলে এটিকে মোহনবাগান। ১৬০টি পাস খেলে সুনীল ছেত্রী শিবির।












Click it and Unblock the Notifications