আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় হাসিল করেও মন ভরাতে ব্যর্থ এটিকে মোহনবাগান

আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় হাসিল করেও মন ভরাতে পারল না এটিকে মোহনবাগান

জোট বেঁধেছে গত বারের আইএসএল এবং আই লিগ চ্যাম্পিয়ন এটিকে এবং মোহনবাগান। তাই এটিকে মোহনবাগানের থেকে ভয়ানক পারফরম্যান্স চেয়েছিলেন ফুটবল প্রেমীরা। কিন্তু সে অনুযায়ী নিজেদের প্রমাণ করতে পারল না আন্টোনিও লোপেজ হাবাসের দল। খোল-নোলচে পাল্টে যাওয়া সপ্তম আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারালেও মন জায়গা করে নিতে ব্যর্থ হলেন রয় কৃষ্ণারা।

আইএসএল ২০২০-২১ : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় হাসিল করেও মন ভরাতে ব্যর্থ এটিকে মোহনবাগান

শুক্রবার এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয় সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। তুল্যমূল্য মোকাবিলা সত্ত্বেও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়। যদিও বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে গিয়েছিল দুই দল। তবে কোনও দলই সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি।

করোনা ভাইরাসের আতঙ্ক দূরে সরিয়ে গোয়ার জিএমসি স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। ঐতিহাসিক হতে চলা এই টুর্নামেন্টের শুরুটা একে অপরকে মেপেই করে দুই দল। রক্ষণভাগ সামলে ঢিমেতালে আক্রমণে উঠতে থাকেন দুই দলের ফুটবলাররা। একটা সময় মাঝমাঠের দখল নিয়েই চলতে থাকে লড়াই। যদিও প্রথমার্ধে সেভাবে নজর কাড়তে পারেননি দুই দলের কোনও ফুটবলার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় কেরালা ব্লাস্টার্স। প্রথম দশ থেকে পনেরো মিনিট কিবু ভিকুনার ছেলেদের আক্রমণ ঠেকাতে নাজেহাল হয়ে যায় এটিকে মোহনবাগান। মাঝে মাঝে প্রতি-আক্রমণে উঠে আসলেও সেভাবে সফলতা পাচ্ছিল না আন্টোনিও লোপেজ হাবাসের দল। যদিও সব হিসেব পাল্টে দেয় এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণার ৬৭ মিনিটের গোল। চেষ্টা করেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি কেরালা ব্লাস্টার্স।

প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের জার্সি ভালই পারফরম্যান্স করলেন ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও প্রবীর দাস। সেভাবে দাগ কাটতে পারল না এটিকে মোহনবাগানের মাঝমাঠ। দাগ কাটতে ব্যর্থ হলেন প্রণয় হালদার, ম্যাকহাঘের মতো প্রভাবশালী ফুটবলাররা। প্রথমার্ধে সোসাইরাজের চোট পাওয়াটাও চিন্তায় রাখবে আন্টোনিও লোপেজ হাবাসকে। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলের পরের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। ডার্বি ম্যাচে আন্টোনিও লোপেজ হাবাসের দলে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+