আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩ পয়েন্ট হাসিল এটিকে মোহনবাগানের

আইএসএল ২০২০-২১ : বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দাপুটে জয় পেল এটিকে মোহনবাগান

ডেভিড উইলিয়ামসের দুর্দান্ত গোলে আইএসএলের হাড্ডাহাড্ডি ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে ১-০ গোলে হারিয়ে দিল এটিকে মোহনবগান। এই জয়ের ফলে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট তালিকার দ্বিতীয় স্থানেই দাঁড়িয়ে রইল আন্টোনিও লোপেজ হাবাসের দল। গোলপার্থক্যে মুম্বই সিটি এফসি-র থেকে এক ধাপ পিছিয়ে রইলেন রয় কৃষ্ণরা। অন্যদিকে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানেই দাঁড়িয়ে রইল বেঙ্গালুরু এফসি।

আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩ পয়েন্ট হাসিল এটিকে মোহনবাগানের

ম্যাচে প্রথম থেকে দাপট অব্যাহত থাকে এটিকে মোহনবাগনের। বেঙ্গালুরু এফসি-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সবুজ-মেরুন ফুটবলাররা। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংয়ের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া নজরে পড়ে। পিছন থেকে এটিকে মোহনবাগানের একের পর আক্রমণের সূত্র তৈরি করতে থাকেন কার্ল ম্যাকহুগ ও এডু গার্সিয়া। বেঙ্গালুরু এফসি-র শক্তিশালী ডিফেন্সকে হারিয়ে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় কলকাতা। প্রতি-আক্রমণে বেশ কয়েকবার এটিকে মোহনবাগান ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন সুনীল ছেত্রীরা।

নিয়ম মেনে ৩০ মিনিটের মাথায় ম্যাচে সাময়িক বিরতি ঘোষণা করেন রেফারি। খেলা চালু হতেই ফের আক্রমণে ঝাঁপায় এটিকে মোহনবাগান। ৩৩ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসি-র বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে যান ডেভিড উইলিয়ামস। কেটে ভিতরে ঢুকে দূর থেকেই শট মারেন অজি স্ট্রাইকার। বাঁ-দিকে ঝাঁপিয়ে গোল বাঁচাতে পারেননি গুরপ্রীত সান্ধু।

দ্বিতীয়ার্ধে হন্যে হয়ে গোলের তালাশ করতে থাকা বেঙ্গালুরু এফসি। বারবার আক্রমণে উঠেও বিফল হন সুনীল ছেত্রীরা। একবার তো গোলের খুব কাছে পৌঁছে যান বেঙ্গালুরুর ব্রাজিলিয় ফরোয়ার্ড ক্লেইটন সিলভা। অন্যদিকে এক গোলে এগিয়ে থাকা এটিকে মোহনবাগান দ্বিতীয়ার্ধে প্রতি-আক্রমণ নির্ভর খেলা দেখাতে থাকে এটিকে মোহনবাগান। বেশ কয়েকবার গোলের দরজা প্রায় খুলেও ফেলে রয় কৃষ্ণ শিবির। তবু গোলশূন্য থাকে ম্যাচের দ্বিতীয়ার্ধ।

এটিকে মোহনবাগানের হাত ধরে চলতি আইএসএলে প্রথমবার হারের মুখ দেখতে হল বেঙ্গালুরু এফসি-কে। অন্যদিকে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক ৫টি ক্লিনশিট হাসিল করলেন সবুজ-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+