পিছিয়ে থেকে ওড়িশার বিরুদ্ধে ড্র বেঙ্গালুরুর, পয়েন্ট টেবিল কী দাঁড়াল

পিছিয়ে থেকে ওড়িশার বিরুদ্ধে ড্র বেঙ্গালুরুর, পয়েন্ট টেবিল কী দাঁড়াল

সুপার সানডের প্রথম ম্যাচে হায়দরাবাদ-জামশেদপুর লড়াই ড্র হওয়ার পর, দিনের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু বনাম ওড়িশা ম্যাচও ড্র হল। তবে দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর হয়ে গুরপ্রীত ক্লিনশট রাখতে পারেনি। ফ্যানেদের ফেভারিট বেঙ্গালুরু চলতি মরসুমে একেবারেই ভালো খেলছে না। রবিবারের ম্যাচের শুরুতেও সেই ছবিটা ধরা পড়ে।

শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। ম্যাচের ৮ মিনিটে জটলা থেকে দিয়েগো মরিসিও-র দুরন্ত গোল। এই গোলেই স্কোরলাইন ১-০ করে দেয় ওড়িশা। শেষ পর্যন্ত ১ গোলের লিড নিয়ে কলিঙ্গ ওয়ারিয়ার্সরা মাঠ ছাড়ে।

পিছিয়ে থেকে ওড়িশার বিরুদ্ধে ড্র বেঙ্গালুরুর, পয়েন্ট টেবিল কী দাঁড়াল

দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু একাধিকবার গোলমুখ খোলার চেষ্টা করলেও ওড়িশার গোলকিপার অর্শদীপ সিংয়ের সামনে আটকে যায়। শেষ পর্যন্ত ৮২ মিনিটে ব্লু ব্রিগেডের কষ্টার্জিত গোল।

এরিক পার্তালুর গোলে সমতা ফিরিয়ে স্কোরলাইন ১-১ করে বেঙ্গালুরু। শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে হারের পর ওড়িশার বিরুদ্ধে ১ পয়েন্ট সুনীল ছেত্রীদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে বল পায়ে এদিন গোল পেলেন না সুনীল ছেত্রী। গোলের সুযোগ তৈরি করলেও শেষপর্যন্ত দিশা দিতে পারেননি তিনি। সব মিলিয়ে এদিন ড্র করলেও বেঙ্গালুুরু যে চাপমুক্ত নয়, তা বলাই যায়।

এই ড্রয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু ৭ নম্বরে রয়েছে। প্রথম পাঁচে যথাক্রমে মুম্বই সিটি এফসি, এটিকে মোহনবাগান, গোয়া, হায়দরাবাদ, নর্থ ইস্ট ইউনাইটেড রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+