আইএসএল: প্রথম ৭ সপ্তাহে ১০ ম্যাচ এটিকে মোহনবাগানের, প্রতিপক্ষ কারা, কবে ম্যাচ দেখবেন

আইএসএল: প্রথম ৭ সপ্তাহে ১০ ম্যাচ এটিকে মোহনবাগানের, প্রতিপক্ষ কারা, কবে ম্যাচ দেখবেন

প্রতীক্ষার অবসান। আমিরাশাহীতে আইপিএল ২০২০-র ক্রিকেটযজ্ঞ শেষের ১০ দিন পর ভারতের মাটিতে শুরু ফুটবলের মহাযজ্ঞ। ২০ নভেম্বর থেকে এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাষ্টার্স ম্যাচ দিয়ে আইএসএলে ঢাকে কাঠি। এদিন ১১ জানুয়ারি পর্যন্ত আইএসএলের প্রথম সাত সপ্তাহের সূচি প্রকাশ করল এফএসডিএল। একনজরে এটিকে মোহনবাগানের ম্যাচ কবে দেখে নেওয়া যাক।

প্রথম ম্যাচ

প্রথম ম্যাচ

২০ নভেম্বর আইএসএলের অভিযান ম্যাচে কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে মাঠে নামছে এটিকে-মোহনবাগান ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)

দ্বিতীয় ম্যাচ

দ্বিতীয় ম্যাচ

আইএসএলের দ্বিতীয় সপ্তাহে এরপর ২৭ নভেম্বর মেগা ডার্বি। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লিগের দ্বিতীয় ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। প্রসঙ্গত এই ম্যাচ দিয়ে ইস্টবেঙ্গল আসন্ন আইএসএলে অভিযান শুরু করবে ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)।

তৃতীয় ম্যাচ

তৃতীয় ম্যাচ

আইএসএলের দ্বিতীয় সপ্তাহের লড়াইয়ে ৩ ডিসেম্বর এটিকে মোহনবাগান, ওড়িশা এফসির বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)।

চতুর্থ ম্যাচ

চতুর্থ ম্যাচ

এরপর আইএসএলের তৃতীয় সপ্তাহের লড়াইয়ে ৭ ডিসেম্বর এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)।

পঞ্চম ম্যাচ

পঞ্চম ম্যাচ

১১ ডিসেম্বর এরপর আইএসএলের চতুর্থ সপ্তাহের লড়াইয়ে এটিকে মোহনবাগান, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ খেলবে ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)।

ষষ্ঠ ম্যাচ

ষষ্ঠ ম্যাচ

১৬ ডিসেম্বর এটিকে মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে। যেখানে এটিকে মোহনবাগান এফ সি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)।

সপ্তম ম্যাচ

সপ্তম ম্যাচ

লিগে ২১ ডিসেম্বর এটিকে মোহনবাগান তাঁদের সপ্তম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)।

অষ্টম ম্যাচ

অষ্টম ম্যাচ

২৯ ডিসেম্বর মঙ্গলবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)।

নবম ম্যাচ

নবম ম্যাচ

নতুন বছরে ৩ জানুয়ারি এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)।

দশম ম্যাচ

দশম ম্যাচ

১১ জানুয়ারি এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ রয়েছে ( খেলা শুরু ৭.৩০ মিনিটে)। এফএসডিএলের পক্ষ থেকে ১১ জানুয়ারি ২০২১ পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে।

{quiz_408}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+