আইএসএল ২০১৯: কেরালার জেতা ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল গোয়া
আইএসএল ২০১৯ এর রবিবাসরীয় মহারণে শেষ মুহূর্তের গোলে কেরালা ব্লাষ্টার্সের থেকে পয়েন্ট ছিনিয়ে নিল দশ জনের গোয়া।ম্যাচ শেষ হল ২-২ স্কোরলাইনে
আইএসএল ২০১৯ এর রবিবাসরীয় মহারণে শেষ মুহূর্তের গোলে কেরালা ব্লাষ্টার্সের থেকে পয়েন্ট ছিনিয়ে নিল দশ জনের গোয়া।

ম্যাচের ইনজুরি টাইম ৯২ মিনিটে গোল করে ২-২ স্কোরলাইনে গোয়া সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে ৪০ মিনিট দশ জনে খেলেও ম্যাচ ড্র করল গোয়া। ৫২ মিনিটে গোয়ার সেনেগাল ফুটবলার মোরতাডা ফল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরও ম্যাচে ফিরতে গোয়ার সমস্যায় হয়নি।
ম্যাচের শুরুটা দেখে অবশ্য গোয়ার এভাবে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার আন্দাজ পাওয়া যায়নি। কোচিতে ঘরের মাঠে ম্যাচের ১ মিনিটেই কেরালা ব্লাষ্টার্স সার্গিওর গোলে এগিয়ে যায়। গোয়ান ফুটবলারদের জটলার মাঝে ম্যাচের ৬১ সেকেন্ডের মাথায় লং থ্রো থেকে বাড়ানো বলে শট নিয়ে সার্গিও কেরালাকে এগিয়ে দেন। এটাই আইএসএলে কোনও দলের দ্রুততম গোল।
০-১ পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষের চার মিনিট আগে ফলের গোলে ( ৪১ মিনিটে) ম্যাচে ফেরে গোয়া।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে এরপর গোয়ার রক্ষণের ভুলের সুযোগ নিয়ে বাউলির গোলে কেরালা ফের লিড পায়। শেষ পর্যন্ত ৯২ মিনিটে রর্ডিগেজের গোলে ফের লড়াইয়ে ফেরে গোয়া এফসি। ম্যাচ শেষ হয় ২-২ স্কোরলাইনে।এই ম্যাচ ড্রয়ের পর ৬ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে গোয়া।












Click it and Unblock the Notifications