আইএসএল ২০১৮-১৯, জেনে নিন এই মরসুমে কেমন দল হল নর্থইস্ট ইউনাইটেড এফসির

জেনে নিন আইএসএল ২০১৮-১৯ মরসুমে, নর্থইস্ট ইউনাইটেড এফসির কোচ, নতুন সাইনিং, উল্লেখযোগ্য সাইনিং এবং শক্তি ও দুর্বলতা সঙ্গে সম্পূর্ণ স্কোয়াড সম্পর্কে।

নর্থইস্ট ইউনাইটেড এফসিই একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা আইএসএল জেতা তো অনেক দূরের বিষয়, এখনও পর্যন্ত একবারও প্লেউফ পর্বে অবধই পৌঁছতে পারেনি। প্রত্যেকবারই কিন্তু তারা আশা জাগিয়ে শুরু করে। সবচেয়ে বড় কথা, পর পর চারবারের ব্যর্থতার পরও তাঁদের সমর্থকরা প্রতিম্যাচে মাঠে আসেন বিপুল উৎসাহে।

আইএসএল-এর পঞ্চম মরসুমে তারা আরও এক নতুন কোচের অধীনে নামছে। পঞ্চমবারে কী তারা তারা প্লেঅফের বাধা টপকাতে পারবে? সোমবার সন্ধ্যায় এফসসি গোয়ার বিরুদ্ধে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নামার আগে দেখে নেওয়া যাক এই মরসুমে দন আব্ররাহামে দলের শক্তি ও দুর্বলতা।

কোচ

তাদের এবারের কোট এলকো শাতোরি কলকাতা ময়দানের পরিচিত নাম। ইস্টবেঙ্গল ক্লাবের কোচ ছিলেন একসময়। গত মরসুমের মাঝামাঝি আভ্রাম গ্রান্টের সহকারি করে তাঁকে এনেছিল নর্থ ইস্ট। এইবার দলের প্রধান কোচের দায়িত্বই তুলে দেোয়া হয়েছে তাঁর কাঁধে। তাঁকে সাহায্য করবেন আর্থার পাপাস।

নেদারল্যান্ডের মানুষ শাতোরি। স্বাভাবিকভাবেই তিনি আক্রমণাত্বক ভঙ্গীতে দলকে খেলাতে পছন্দ করেন। দলে শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তিনি বেশ কড়া। এরসঙ্গে ম্যাচ চলাকালীন একধীক স্ট্র্যাটেজি বদলে ফেলার ক্ষমতা রাখেন।

নতুন সাইনিং

ভারতীয়: পবন কুমার (গোলরক্ষক), গুরুমিত সিং, কিগান পেরেরা, পবন কুমার (ডিফেন্ডার), প্রভাত লাকরা, গুরুবিন্দর সিং, সেইত্যাসেন সিং, নিখিল কদম, রেদিম লাং, সিমরনজিত সিং, লালথাথাঙ্গা খাওলহ্রিং, রুপার্ট ননগ্রাম, গিরিক খোসলা, কিভি ঝিমোমি ।

বিদেশী: মাতো গ্রেগিচ, মিস্লাভ কোমরস্কি, হোসে দাভিদ লিউদো, ফেডেরিকো গালেগো, অগাস্টিন ওকরা, হুয়ান ক্রুজ মাশিয়া, বার্থলোমিউ ওগবেচে।

উল্লেখযোগ্য সাইনিং

গত মরসুমে যাবতীয় বিদেশীদের পরিবর্তন করা হয়েছে। সাতজন নতুন বিদেশীকে সই করিয়েছে হাইল্যান্ডাররা। সবচেয়ে উল্লেখযোগ্য সাইনিং অবশ্যই বার্থলোমিউ ওগবেচে। একসময় ফরাসী ক্লাব প্যারি সাঁ জাঁ-য় খেলেছেন তিনি। নাইজেরিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন। গোল খুব ভালল চেনেন তিনি।

দলে নতুন আসা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবার আগে বলতে হবে নিখিল কদমের নাম। মোহনবাগানের হয়ে গত মরসুমে খুবই ভাল খেলেন তিনি। এছাড়া গোকুলাম কেরালা থেকে নেওয়া কিভি ঝিমোমি এবং এটিকে থেকে আসা রুপার্ট নংগ্রামও প্রতিশ্রুতিবান খেলোয়াড়। প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক গুরুবিন্দর সিংও এইবার খেলবেন নর্থ ইস্টের হয়ে।

শক্তি এবং দুর্বলতা

মিডফিল্ডই নর্থ ইস্ট ইউনাইটেডের শক্তি। এইবার তাদের দলে যোগ দিয়েছেন লিউডো, গালেগো এবং ওকরার মতো তিন বিদেশী মিডফিল্ডার। তাঁদের বিকল্প হিসেবে খুবই ভাল রোলিন বোর্গেস, নিখিল কদম, রুপার্ট নংগ্রামরা।

সেন্ট্রাল ডিফেন্সে থাকছেন দুই ছয় ফুটের বেশি উচ্চতার ফুটবলার - গ্রেগিচ ও কোমরস্কি। সেট-পিসের সময় তাদের উচ্চতা হাইল্যান্ডারদের কাজে আসবে, বলাই বাহুল্য।

নর্থ ইস্টের দুর্বলতা হল তাদের বিদেশীদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো মানের ভারতীয় খেলোয়াড়র নেই। এছাড়াও, দলের গোলরক্ষকরাও বিশেষ ভরসার নন। টিপি রেহেনেশের যেমন মাঝেমধ্যেই ভুল করার প্রবণতা রয়েছে।

সম্পূর্ণ স্কোয়াড

গোলরক্ষক: গুরমিত, অভিলাশ পাল, টিপি রেহেনেশ

ডিফেন্ডার: গুরবিন্দর সিং, কিগান পেরেরা, রিয়াগান সিং, মাতো গ্রেগিচ, মিস্লাভ কোমোরস্কি, পবন কুমার, প্রভাত লাকরা, রবার্ট লাল্থলামুয়ানা, সিমরনজিত সিং

মিডফিল্ডার: অগাস্টিন ওকরা, রুপার্ট নংগ্রাম, লাল্থাথাঙ্গা খাওলহ্রিং, রিদিম লাং, নিখিল কদম, ফানাই লালরেমপুইয়া, সেইত্য়াসেন সিং, রোলিন বোর্গেস, ফেদেরিকো গালেগো

স্ট্রাইকার: কিভি ঝিমোমি, গিরিক খোসলা, হুয়ান ক্রুজ মাশিয়া, বার্থোলোমিউ ওগবেচে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+