আইএসএল ২০১৮-১৯, নেই কাহিল-সুব্রত - ইস্পাত মানবদের বিরুদ্ধে প্রথম জয়ের আশায় মুম্বই

মুম্বইয়ে, আইএসএল ২০১৮-১৯ মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসি-র ম্যাচ প্রিভিউ।

মহাত্মা গান্ধীর জন্মদিনে ঘরের মাঠ মুম্বই ফুটবল এরিনায়, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর পঞ্চম মরসুমের প্রথম রাউন্ডের ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসি। গত মরসুমটা দুই দলেরই খুব একটা ভাল যায়নি। দুই দলের একটিও সুযোগ পায়নি প্লেঅফ খেলার। জামশেদপুর শেষ করেছিল ৫ নম্বরে, আর মুম্বই সিটি ৭-এ। এবার অবস্থাটা পাল্টানোর লক্ষ্যে দুইদলের স্কোয়াডেই অনেক পরিবর্তন করা হয়েছে।

আইএসএল ২০১৮-১৯, নেই কাহিল-সুব্রত - ইস্পাত মানবদের বিরুদ্ধে প্রথম জয়ের আশায় মুম্বই

একদিকে যেমন শৌভিক চক্রবর্তী, রেনিয়ের ফার্নান্ডেজ, শুভাশিষ বোসদের মতো নামী ভারতীয় খেলোয়ারদের দলে নিয়েছে মুম্বই, আবার সেই সঙ্গে দলে যোগ দিয়েছেন পাওলো মাশাদো, রাফায়েল বাস্তোসের মতো ভাল মানের বিদেশীরাও।

প্রিসিজনের জন্য তারা গিয়েছিল থাইল্যান্ডে। সেখান থেকে অপরাজিত হয়েওই ফিরেছে মুম্বই সিটি - ৩টি জিতেছে, ১বার ড্র করেছে। শুধু তাই নয় ৪ ম্যাচে তারা ১৪টি গোল করেছে! পাশাপাশি অবশ্য ৭টি গোল হজমও করতে হয়েছে। এর থেকে বোঝাই যাচ্ছে দলকে একেবারেই আক্রমণাত্মক ভঙ্গীতে খেলাচ্ছেন কোচ হর্হে কোস্তা। গোল করার দায়িত্বে রয়েছেন বাস্তোস ও মোদৌ সোগৌ।

অন্যদিকে এবারে অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় টিম কাহিলকে সই করিয়ে আইএসএল শুরুর আগেই হইচই ফেলে দিয়েছে জামশেদপুর এফসি। কাহিলের সঙ্গে ইস্পাত মানবদের দলে যোগ গিয়েছেন ৪ নতুন স্প্যানিশ খেলোয়াড় - কার্লোস কালভো, পাবলো মোর্গাদো, মারিও আর্কেস ও সের্গিও সিদোঞ্চা। গত মরসুমে ১৮ ম্যাচে মাত্র ১৬ গোল করততে পেরেছিল জামশেদপুর। এবার অ্যাটাকিং থার্ডে এই বিদেশীদের কাজে লাগিয়ে মাত করতে চাইছেন তাদের স্প্যানিশ কোচ সেজার ফের্নান্দো।

মরসুম শুরুর আগে অ্যাথলেটিকো মাদ্রিদের ফেসিলিটি তারা ব্যবহার করেছে ট্রেনিং-এর জন্য। স্প্যানিশ ক্লাবটির রিজার্ভ টিমের সঙ্গে অনুশীলন ম্যাচও খেলেছে। তার একটিতে জিতেওছে ইস্পাত-মানবরা। তবে এদিনের ম্যাচে কার্ড সমস্যার জন্য তাদের প্রধান গোলকিপার সুব্রত পাল ও প্রধান স্ট্রাইকার টিম কাহিল খেলতে পারবেন না।

গত মরসুমে কিন্তু জামশেদপুরের সঙ্গে ২টি ম্যাচের একটিও জিততে পারেনি মুম্বই সিটি এফসি। অ্যাওয়ে ম্যাচে ২-২ ড্র হলেও ঘরের মাঠে হারতে হয়েছিল ২-১ গোলে। সুব্রত পাল ও কাহিল না থাকার সুযোগে সেই ইতিবাস মুম্বই বদলাতে পারবে, না কি আবারও মুম্বই ফুটবল এরিনা থেকে জয় ছিনিয়ে নিয়ে যাবে জামশেদপুর, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+