আইএসএল ২০১৮: জামশেদপুরে এল না জয়, দৃঢ়চেতা এটিকে-কে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল

আইএসএল ২০১৮-এর জামশেদপুর এফসি বনাম এটিকে ম্য়াচের প্রতিবেদন।

রবিবার আইএসএল ২০১৮র ম্যাচে, জামশেদপুর এফসির ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়েছিল কলকাতার দল এটিকে। প্রবল আক্রমণাত্মক জেএফসির বিরুদ্ধে অনমনীয় মানসিকতার পরিচয় দিয়ে ম্যাচ ১-১ ফলে অমীমাংসিত রাখল স্টিভ কপেলোর দল।

জামশেদপুরে এল না জয়, এটিকে-কে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা প্রথম একাদশে এদিন দুটি পরিবর্তন করেছিলেন জামশেদপুর কোচ সেজার ফেরান্দো। রক্ষণে রাজু গায়কোয়াড় ও বিকাশ জাইরুর পরিবর্তে এদিন নামেন প্রতীক চৌধুরি ও রবিন গুরুং।

অন্যদিকে গত ম্যাচের জয়ী দলে একটি পরিবর্তন করেছিলেন এটিকে কোচ স্টিভ কপেল। কালু উচেক জায়গায় এদিন প্রথম একাদশে খেলানো হয়, দিল্লি ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে গোল করা নুসেইর এল মাইমৌনিকে।

প্রথম থেকেই ম্য়াচে প্রাধান্য কায়েম করেছিল জামশেদপুর। বলের দখল নিজেদের কাছে রেখে দিয়ে তারা অসংখ্য পাস খেলছিল। ফলে এটিকের কাছে রক্ষণ সামলানো ছাড়া দ্বিতীয় কোনও পথ ছিল না। তবে মাঝে মধ্যে মাঝমাঠে প্রণয় হালদার ও স্যান্টোস ও প্রান্তে মাইমৌনির সমন্বয়ে এক-দুবার আক্রমণে আসে এটিকে।

ম্যাচের প্রথম গোলের সুযোগ পেয়েছিল ঘরের দলই। ম্যাচের ১৫ মিনিটের মাথায় এটিকে বক্সের বাঁ দিকে মাইকেল সুসাইরাজ ড্রিবল করে পেরিয়ে যান আইবরল্যাংকে। সেখান থেক বক্সের মধ্যে তিনি ক্রস ভাসিয়েছিলেন। সিদোনচা প্রথম টাচে বলটি ধরে গোলার মতো শট নিয়েছিলেন গোলে। অসামান্য দক্ষতচায় তা প্রতিহত করেন এটিকে গোলরক্ষক অরিন্দম।

সরাসরি আক্রমণের সুযোগ তৈরি করতে না পেরে এটিকে প্রতিআক্রমণ নির্ভর ফুটবস খেলার পথ নিয়েছিল। কিন্তু, সেভাবে জামশেদপুরের রক্ষণে দাঁত ফোটাতে পারেনি। প্রথমার্ধে সেভাবে বলই ধরতে হয়নি জামশেদপুরের গোলরক্ষক শুভাশীষকে।

ম্যাচের ৩৪ মিনিটের মাথায় সিদোনচাই গোল করে যান ফ্রিকিক থেকে। বক্সের ঠিক বাইরে সিদোনচাকেই ফাউল করেছিলেন প্রণয়। বেশ নিছু করে ফ্রিকিকটি নেন তিনি। বলের বাউন্স বুঝতে ভুল করেন অরিন্দ। বল তাঁকে টপকে জালে জড়িয়ে যায়। গোলটির ক্ষেত্রে কিন্তু সিদোনচার কৃতিত্বের থেকে বেশি রয়েছে এটিকে গোলকিপারের ভুল।

জামশেদপুরে এল না জয়, এটিকে-কে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল

প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে সেই গোল শোধও করে দেয় এটিকে। গোল করে যান এটিকে অধিনায়ক লাঞ্জারোতে। একটি অসাধারণ ইনসুইঙ্গিং কর্ণার কিক নিয়েছিলেন তিনি। শুভাশীষের ধরা ছোঁয়ার বাইরে দিয়ে সরাসরি গোলে ঢুকে যায় বল।

দ্বিতীয়ার্ধের শুরুতে রীতিমতো ঝড় তুলে শুরু করেছিল জামশেদপুর। কিন্তু তাঁদের সব আক্রমণ এটিকের রক্ষণের দৃঢ়তার কাছে হার মানে। তবে ম্যাচের ৬৩ মিনিটে টিম কাহিল তাঁর আইএসএল-এর প্রথম গোলটি প্রায় করে ফেলেছিলেন। স্পেনিয় আর্কেসের ক্রস থেকে অরিন্দমের সঙ্গে একের বিরুদ্ধে এক অবস্থায় তিনি হেড করেছিলেন। কিন্তু বল সরাসরি এটিকে গোলরক্ষকের হাতে চলে যায়। নিঃসন্দেহে এটিই ছইল ম্যাচের সহজতম সুযোগ।

দিল্লি ম্যাচের মতোই এদিনও ম্যাচের ৬৩ মিনিটে ১৮ বছরের কোমল থাতালকে তুলে কপেল জয়েশ রানেকে নামিয়েছিলেন। আগের ম্যাচে ভাল খেললেও এই ম্যাচে কিন্তু কোমল নিষ্প্রভই ছিলেন।

এরপর জামশেদপুর কোচ একসঙ্গে মোরগাদো, কার্লোস কালভো ও সুমিত পাসিকে নামিয়েছিলেন। তাতে জামশেদপুরের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। ইনজুরি টাইমে বেশ কয়েকবার তারা গোল করার কাছাকাছি এস গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছু করতে পারেনি। এটিকের কড়া রক্ষণের দেওয়ালে বারবার প্রতিহত হয়েছে তাদের আক্রমণ।

এই ম্যাচে ড্রয়ের ফলে স্টিভ কপেলের ছেলেরা লিগ টেবিলে সপ্তম স্থানেই ইল। অপরদিকে এফসি গোয়াকে টপকে আপাতত তিন নম্বরে উঠে গেল জামশেদপুর এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+