আইএসএল ২০১৮: জামশেদপুরে রবিবার মরসুমের দ্বিতীয় জয়ের খোঁজে এটিকে

আইএসএল ২০১৮-এর জামশেদপুর এফসি বনাম এটিকে ম্য়াচের প্রিভিউ।

রবিবার আইএসএল ২০১৮র ম্যাচে, জামশেদপুর এফসির ঘরের মাঠে তাদের মুখোমুখি হচ্ছে এটিকে। দেবীপক্ষে যেন মাদুর্গার আশীর্বাদেই জয়ের সরণি খুঁজে পেয়েছে কলকাতার দলটি। গতবারের বিশ্রী মরসুমের রেশ এই মরসুমের প্রথম দুই ম্যাচেও জারি ছিল। ঘরের মাঠে প্রথম দুই ম্য়াচেই হারতে হয়। কিন্তু দুর্গাষ্টমীর সন্ধ্যায় দিল্লির মাঠ থেকে তারা মরসুমের প্রথম জয় তুলে নিয়েছে। একবার পথ পাওয়ার পর আর ফিরে তাকাতে চাইছে না স্টিভ কপেলোর দল।

জামশেদপুরে রবিবার মরসুমের দ্বিতীয় জয়ের খোঁজে এটিকে

অন্যদিকে গতবারের মতোই ভাল শুরু করেছে জামশেদপুর। তাদের দ্বিতীয় আইএসএল অভিযানের প্রথম দুই ম্যাচই ছিল বাইরের মাঠে। প্রথম ম্য়াচে মুম্বইতে ২-০ জয পেলেও দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুতে দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করে ড্র করে তারা। ফলে দুই অ্যাওয়ে ম্য়াচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।

রবিবারই মরসুমে প্রথমবার তারা ঘরের মাঠে খেলতে নামছে। কোচ সিজার ফেরান্দো আগের দুই ম্যাচের মতোই ৪-২-৩-১ ছকেই দল নামাবেন আশা করা হচ্ছে। তাদের দলের সবচেয়ে বড় শক্তি হল মাঝমাঠে আর্কেস ও মেমো জুটি। বিশেষ করে ভিয়ারিয়ালের প্রাক্তনী আর্কেস গোল করছেন, করাচ্ছেনও। প্রথম ম্যাচে নিজের শুরু করা মুভ থেকেই গোল করেছিলেন। আর বেঙ্গালুরুর মাঠে তাদের দুটি গোলই এসেছে ার্কেসের বাড়ানো বল থেকে।

তবে দুই ম্যাচেই কিন্তু মাঝমাঠে পরিবর্ত হিসেবে ২০ বছরের মোবাসির রহমানের উপর ভরসা রাখতে দেখা গিয়েছে ফেরান্দোকে। আক্রমণে অবশ্যই থাকবেন একক স্ট্রাইকারূপে টিম কাহিল। কাহিল কিন্তু এখনও আইএসএল-এ গোল করেননি।

অ্যাটাকিং থার্ডে কিন্তু খুব ভাল খেলছেন সিদোনচা। আগের ম্য়াচে তিনি গোলও করেছেন। ধনচন্দ্র সিংয়ের চোট এখনও সাড়েনি। আর এদিনও সাসপেনশন থাকায় তিন কাঠির তলায় থাকবেন না সুব্রত পাল। এছাড়া কোনও চোট বা কার্ড সমস্যা নেই জামশেদপুরের।

অপরপক্ষে একটি জয়েই পাল্টে গিয়েছে এটিকের শরীরি ভাষা। তাঁদের আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। দলে ভাল খেলোয়াড়ের অভাব নেই। আন্তর্জাতিক বিরতির পর মাইখেল বেঙ্গলির পক্ষ থেকে যেরকমটা প্রত্যাশা করা হয়েছিল, সেভাবেই কালু উচেকে উপরে রেখে, লাঞ্জারোতেকে একটু নিচ থেকে খেলাচ্ছেন কপেল। তাতে অনেক বেশি গোলের সুযোগ তৈরি হচ্ছে।

মাঝমাঠে প্রণয় হালদার ও এভার্টন স্যান্টোসের মধ্যে ভাল বোঝাপড়া গড়ে উঠেছে। আর উইংয়ে এই ম্যাচেও প্রথম একাদশে থাকা উচিত ১৮ বছরের কোমল থাতালের। এই ম্যাচে এক ম্য়াচের সাসপেনশন কাটিয়ে ফিরবেন সেনা রালতেও।

পরিবর্ত হিসেবে জয়েশ রানে ও মামৌনিও ফাঁকা জায়গাকে কাজে লাগানোর চেষ্টা করবেন।

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

জামশেদপুর এফসি - শুভাশীষ রায়চৌধুরি, ইয়ুমনাম, তিরি, রাজু গায়কোয়াড়, বিকাশ জাইরু, আর্কেস, মেমো, জেরি, সিদোনচা, শুসাইরাজ, টিম কাহিল।

এটিকে - অরিন্দম, আইবর, জনসন ভিয়েইরা, সেনা রালতে, প্রণয় হালদার, স্যান্টোস, বলবন্ত, লাঞ্জারোতে, থাতাল, কালু উচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+