আইএসএল ২০১৮-১৯: দিল্লি থেকে আসছেন জাতীয় দলের ডিফেন্ডার! আরও মজবুত হচ্ছে এটিকের রক্ষণ
ভারতের জাতীয় দলের রক্ষণভাগের ফুটবলার প্রিতম কোটাল আগামী মাসে এটিকে-তে যোগ দেবেন। দিল্লি ডায়নামোস ২০ লক্ষ টাকা ট্রান্সফার ফিতে সম্মত হয়েছে।
ভারতের জাতীয় দলের ডিফেন্ডার প্রীতম কোটাল। আইএসএল-এ এই মরসুমে তিনি ছিলেন দিল্লি ডায়নামোসের অধিনায়ক। কিন্তু পরের মাসেই তিনি দুইবারের আইএসএল চ্যাম্পিয়ন কলকাতার দল এটিকে-তে যোগ দিতে চলেছেন। জানা গিয়েছে ২০ লক্ষ টাকা ট্রান্সফার ফি-এর বিনিময়ে রক্ষণভাগের এই ফুটবলারকে ছেড়ে দিতে সম্মত হয়েছে দিল্লির ক্লাবটি।
বর্তমানে আইএসএল-এ আন্তর্জাতিক বিরতি চলছে। ভারতের জাতীয় দলের সঙ্গে এএফসি এশিয়ান কাপ খেলতে প্রীতম আপাতত দুবাইতে রয়েছেন। আন্তর্জাতিক বিরির পরই ২০১৯ সালের জানুয়ারি মাসে খুলবে আইএসএল-এর ট্রান্সফার উইন্ডো। আর তখনই সই সাবুদের কাজ সেরে ফেলা হবে।
আইএসএল-এর চতুর্থ মরসুমের আগে রাজধানীর ক্লাবটিতে যোগ দিয়েছিলেন প্রীতম। ডায়নবামোসের হয়ে ২৪টি ম্য়াচ খেলেছেন তিনি। দুই মরসুমেই একটি করে গোল করেছেন তিনি। ২০১৭-১৮ মরসুমে দুর্দান্ত খেলেছিলেন তিনি। যার জন্য দিল্লির নতুন কোচ জোসেফ গোম্বেউ তাঁকে অধিনায়কের আর্মব্যান্ডও দিয়েছিলেন।
The club has today agreed a transfer fee for defender @KotalPritam from @ATKFC.
Full Story: https://t.co/8xkZSAGMT0 #RoarWithTheLions pic.twitter.com/iowhxVk11v
— Delhi Dynamos FC (@DelhiDynamos) December 22, 2018
আরও জানা গিয়েছে ব্যক্তিগতভাবে তাঁরও এটিকেতে খেলতে কোনও অসুবিধা নেই। কাজেই এএফসি কাপের পরই তিনি কলকাতার ক্লাবে যোগ দেবেন। এর আগে ২০১৬ সালে আই লিগের ক্লাব মোহনবাগান থেকে লোনে এটিকেতে খেলেছিলেন প্রীতম।
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে
Click it and Unblock the Notifications