Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শেষ ২০ মিনিটের ঝড়, নর্থইস্টের হৃদয় ভেঙে দিল বেঙ্গালুরু! পর পর দুই বছর ফাইনালে সুনীলরা

বেঙ্গালুরুতে আইএসএল ২০১৮-১৯'এর প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল বেঙ্গালুরু এফসি।

পাঁচ বছরে প্রথমবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে আইএসএল-এর নকআউট পর্বে তুলেছিলেন এলকো শাতোরি। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ ফলে জয় তাদের ফাইনাল খেলার আশা বাড়িয়েছিল। কিন্তু সোমবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তাদের হৃদয় ভেঙে দিল কার্লেস কুয়াদ্রাতের দল। ৩-০ ব্যবধানে হারিয়ে পর পর দুই বছর আইএসএল-এর ফাইনালে উঠলেন সুনীলরা।

নর্থইস্টের হৃদয় ভেঙে দিল বেঙ্গালুরু এফসি

প্রথম লেগে নর্থ ইস্ট জিতলেও একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল পেয়েছিল বেঙ্গালুরু। ফলে এদিন একটি গোল করতে পারলেই তাদের ফাইনালে যাওয়া পাকা ছিল। কিন্তু প্রথম থেকেই খেলায় প্রাধান্য রেখেও নর্থইস্টের ফুটবলারদের জেদের কাছেই বারবার আটকে যাচ্ছিল বেঙ্গালুরু। কিন্তু সব আগল ভেঙে যায় ৭২ মিনিটের মাথায মিকুর গোলে।

.@bengalurufc unleashed their attacking wealth in the second half to snatch the #HeroISL Final berth from @NEUtdFC, with a number of players showing their class on the pitch.

Vote for your Fans' Player of the Match below 👇#FanBannaPadega #BENNEU #LetsFootball
— Indian Super League (@IndSuperLeague) March 11, 2019

আর এরপরই ধীরে ধীরে ম্য়াচ থেকে হারিয়ে যেতে থাকেন বোর্গেস-গায়োগো'রা। ৮৭ মিনিটে দিমাস দেলগাদো আরও একটি গোল করে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন। তবে এরপরেও ইনজুরি টাইমে নর্থ ইস্টের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুনীল ছেত্রী।

ফলে দুই লেগ মিলিয়ে বেঙ্গালুরু এফসি ৪-২ ব্যবধানে নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে উঠে গেল আইএসএল ফাইনালে।

MAKE. SOME. NOISE.

Congratulations, @bengalurufc! #HeroISL #LetsFootball #FanBannaPadega #NewChampion pic.twitter.com/rknkj3NJmr
— Indian Super League (@IndSuperLeague) March 11, 2019

অপর সেমিফাইনালে প্রধথম লেগে মুম্বই এফসিকে ৫-১ গোলের বিশাল ব্যধানে হারিয়ে ফাইনালে প্রায় উঠেই গিয়েছে এফসি গোয়া। মঙ্গলবারই গোয়ার ঘরের মাঠে দ্বিতীয় লেগের খেলা। মুম্বইকে ফাইনালে উঠতে গেলে গোয়াকে ৫-০ গোলে হারাতে হবে। কাজেই আগামী রবিবার ফাইনালে সুনীলদের মোকাবিলা গোয়ার বিরুদ্ধেই হবে বলে ধরে নেওয়া যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+