Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জমজমাট বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার শুরু হবে আইএসএল মহারণ

গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর : প্রতীক্ষার অবসান। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের মহারণ। অন্যান্য বারের মতোই ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় সিজন শুরু হবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য অনুষ্ঠানটি। [অক্টোবরে শুরু হচ্ছে ISL, জেনে নিন টুর্নামেন্টের সময়সূচি]

একঝাঁক বলিউড তারকা এবারের উদ্বোধনী মঞ্চ মাতাতে তৈরি। আলিয়া ভট, জ্যাকলিন ফার্নান্ডেজ , বরুণ ধাওয়ানের মতো জনপ্রিয় বলি তারকারা এবারের অনুষ্ঠানে দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রস্তুত। এছাড়াও প্রায় ৫০০ জন সহশিল্পী এই অনুষ্ঠানে দর্শকদের মনোরঞ্জন করবেন। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]

জমজমাট বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার শুরু হবে আইএসএল তৃতীয় সিজন

ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিকাল ৩ টের সময় ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। ৫.৩০ মিনিট থেকে শুরু হয়ে যাবে বর্ণাঢ্য অনুষ্ঠান। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]

এবারের আইএসএল এর প্রথম ম্যাচটি রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং কেরল ব্লাস্টার্স এফসি দলের মধ্যে। সন্ধ্যা ৭ টা থেকে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১, স্টার স্পোর্টস এইচডি ২, স্টার স্পোর্টস ২,স্টার স্পোর্টস এইচডি ২, স্টার গোল্ড, স্টার গোল্ড এইচডি, স্টার জলসা মুভিজ, স্টার জলসা মুভিজ এইচডি, চ্যানেলগুলিতে।[আইএসএল ২০১৬/১৭ : কেমন হবে আতলেতিকো দে কলকাতার তৃতীয় মরশুম!]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+