ISL ফাইনালে ATK বনাম কেরল ব্লাস্টার্স : টিকিটের হাহাকার কোচি স্টেডিয়ামের বাইরে
কেরলের কোচিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে হতে চলেছে আইএসএলের তৃতীয় বছরের ফাইনাল। কেরল ব্লাস্টার্স নিজেদের ঘরের মাঠে খেলবে আতলেতিকো দে কলকাতার বিরুদ্ধে। এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠল কেরল।
কোচি, ১৮ ডিসেম্বর : কেরলের কোচিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে হতে চলেছে আইএসএলের তৃতীয় বছরের ফাইনাল। কেরল ব্লাস্টার্স নিজেদের ঘরের মাঠে খেলবে আতলেতিকো দে কলকাতার বিরুদ্ধে। এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠল কেরল। তবে আগের বার ট্রফি ঘরে তুলতে পারেনি তারা।
ATK বনাম কেরল ISL ফাইনালে মাঠের বাইরে লড়াই দুই মহারথীর
আইএসএলের প্রথম বছরের ফাইনালে আতলেতিকো দে কলকাতা ১-০ গোলে কেরলকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়। দু'বছর বাদে ফের একবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে কেরল আর কলকাতা।

এবার খেলা কেরলে ঘরের মাঠে কোচিতে। নিজেদের পরিবেশে এটিকে-র মতো শক্তিশালী ও টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলকে হারিয়ে কেরল ট্রফি জয়ের খরা কাটাতে পারে কিনা সেটাই এখন দেখার।
অন্যদিকে আতলেতিকো দে কলকাতা প্রতিবারের মতোই এবারও ট্রফি জেতার দাবিদার হিসাবেই টুর্নামেন্ট শুরু করেছিল। আর শেষপর্যন্ত ফাইনালেও পৌঁছেছে। দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলতে পারে কিনা এটিকে এখন সেটাই দেখার।
তবে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছে। আইএসএলের ফাইনালের টিকিট পেতে হত্যে দিয়ে অনুরাগীরা স্টেডিয়ামের বাইরে পড়ে রয়েছেন। কিন্তু সমস্ত টিকিট নিঃশেষিত। তাও কোথাও গুজব শোনা যাচ্ছে, যে ৫ হাজার টাকার কিছু টিকিট এখনও পড়ে রয়েছে। আর তা করায়ত্ত করতেই মানুষের ভিড় বাড়ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, কোথা থেকে এমন গুজব ছড়িয়েছে তা কেউ জানেন না। এদিকে স্টেডিয়ামের বাইরে ফুটবল ভক্তদের ভিড় কমছেই না। একজন জানাচ্ছেন, গত তিনদিন ধরে জানানো হচ্ছে যে সমস্ত টিকিট নিঃশেষিত। কিন্তু তাও কেউ বিশ্বাস করতে রাজি নয়।
শনিবার শহরতলি, গ্রাম থেকে যত বাস শহরে আসছে তাতে ফাইনাল দেখতে আসা ফুটবল ভক্তদের ভিড় সবচেয়ে বেশি। রবিবার সকাল থেকে বাসে ভিড় যেন আরও বেড়েছে। যেকোনও মূল্যেই ফাইনাল ম্যাচের একটি টিকিট কিনতে চাইছেন সকলে। তবে টিকিট নিঃশেষিত। এটা কেউ শুনছেন না। ফলে খেলা শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে ভিড়ে মিশে থাকা মুখগুলি শুধু দীর্ঘনিঃশ্বাস ফেলছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications