ISL সেমিফাইনালে এটিকে বনাম মুম্বই, রক্ষণ সামলে অ্যাটাকিং ফুটবলে বাজিমাতের ভাবনা মোলিনার
আইএসএল সেমিফাইনালে শনিবার কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আতলেতিকো দে কলকাতা বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ। এই নিয়ে পরপর তিনবারই সেমিফাইনালে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল এটিকে।
কলকাতা, ১০ ডিসেম্বর : আইএসএল সেমিফাইনালে শনিবার কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আতলেতিকো দে কলকাতা বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ। এই নিয়ে পরপর তিনবারই সেমিফাইনালে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল এটিকে। অন্যদিকে লিগ শুরু হওয়ার পরে তৃতীয় বছরে এসে এই প্রথমবার সেমিফাইনালে ওঠার স্বাদ পেল মুম্বই।
ISL : এটিকে বনাম মুম্বই এফসি সেমিফাইনাল নিয়ে এই তথ্যগুলি জেনে নিন
লিগ টেবলে মুম্বই এক নম্বরে থেকে শেষ করেছে। আর কলকাতা রয়েছে পয়েন্টের বিচারে চার নম্বর স্থানে। লিগে চারটি জয়, ৮টি ড্র করেছে কলকাতা। হেরেছে মাত্র ২টি ম্যাচে। ফলে যেকোনও ম্যাচে এটিকে-কে হারানো বেশ কঠিন কাজ।

এই মরশুমে কলকাতা ঘরের মাঠে সাতটি ম্যাচ খেলে ৫টি ড্র করেছে। একটি ম্যাচ মুম্বইয়ের সঙ্গে ০-১ ব্যবধানে হেরেছে। এদিকে প্রথমবার সেমিফাইনালে ওঠা মুম্বই বেশ ভালো ফুটবল খেলছে। আলেজান্দ্রে গিমারায়েজের দলকে এই মরশুমের সবচেয়ে ভালো ডিফেন্স করতে দেখা গিয়েছে। টুর্নামেন্টে মাত্র ৮টি গোল খেয়েছে মুম্বই আর ক্লিন শিট হয়েছে ৮টি ম্যাচ।
সেমিফাইনালের আগে কলকাতা সাতটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি পরপর পাঁচটি ম্যাচ ড্র করেছে। তবে কাঙ্খিত জয় অনেক ম্যাচেই অধরা থেকে গিয়েছে এটিকের। ফলে ডিফেন্স মজবুত করার পাশাপাশি মুম্বইয়ের বিরুদ্ধে আক্রমণভাগের রণকৌশলও ভালো করে করতে হবে কোচ মোলিনাকে।
মুম্বইয়ের আক্রমণভাগের তিন খেলোয়াড় ফোরলান, সোনি নর্ডি ও সুনীল ছেত্রীকে সামলানোর পাশাপাশি ইয়ান হিউম ও সমীঘ দৌতিকেও গোল করার চেষ্টা করতে হবে। না হলে শক্তিশালী মুম্বই গোল করে দিলে ম্যাচে ফেরা কঠিন হবে পোস্তিগার দলের। তবে এটিকের সঙ্গে রয়েছে গত দু'বছরের সেমিফাইনালের অভিজ্ঞতা। সেটাকেই কাজে লাগিয়ে ডিফেন্স সামলে আক্রমণে যাবে মোলিনার দল।
এটিকে দল
দেবজিত মজুমদার, দানি মালো, শিল্টন পাল, অর্ণব মন্ডল, হেনরিকে ফনসিকা সেরেনো, হোসে আরোয়ো, কিগান পেরেইরা, কিংশুক দেবনাথ, প্রবীর দাস, প্রীতম কোটাল, রবার্ট লালথুমুয়ানা, অবিনাথ রুইদাস, বিদ্যানন্দ সিং, বিকাশ জাইরু, বিক্রমজিৎ সিং, বোরহা ফের্নান্দেজ, জাবি লারা, জুয়েল রাজা, লালরিনডিকা রালতে, ওফেন্সে ন্যাটো, সমীঘ দৌতি, স্টিফেন পিয়ারসন, হেল্দার পোস্তিগা, ইয়ান হিউম, খুয়ান বেলেনকোসো
মুম্বই সিটি এফসি দল
রবার্তো ভোলপাতো নেতো, অমরিন্দর সিং, আলবিনো গোমেজ, গেরসন ভিয়েরা, লুসিয়ান গোইয়ান, ফাকুন্দো কার্দোজো, আনওয়ার আলি, আইবরলাং খোঙ্গজি, এল রালতে, এল ফানাই, আশুতোষ মেহতা, ক্রিশ্চিয়ান ভাদোকস, লিও কোস্তা, জ্যাকিচাঁদ সিং, সরণ সিং, শেহনাজ সিং, বৈথাং হাওকিপ, ডেভিড লালরিনমুয়ানা, মাতিয়াস ডিফেন্দেরিকো, ওতাসিলিয়ো ব্রিতো আলবেস, সোনি নর্ডি, দিয়েগো ফোরলান, তিয়াগো কুনহা, সুনীল ছেত্রী, উদান্ত সিং












Click it and Unblock the Notifications