ফের ড্র এটিকে-র, চেন্নাইয়ের সঙ্গে ১-১ ড্র করে লিগ তালিকায় তৃতীয় স্থানে রইল মোলিনার দল

জয় যেন বারবার অধরাই থেকে যাচ্ছে আতলেতিকো দে কলকাতার। এদিনও যেমন হল। ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ম্যাচ ড্র করে আসতে হল মোলিনার দলকে।

চেন্নাই, ২০ নভেম্বর : শেষ পাঁচ ম্যাচে একটি জয়, একটি হার এবং শেষ তিনচে ম্যাচে ড্র। জয় যেন বারবার অধরাই থেকে যাচ্ছে আতলেতিকো দে কলকাতার। এদিনও যেমন হল। ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ম্যাচ ড্র করে আসতে হল মোলিনার দলকে।

এদিন চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ২৫ হাজার দর্শকের সামনে ম্যাচের প্রথমার্ধে ৩৯ মিনিটের মাথায় এটিকে-র অধিনায়ক হেল্দার পোস্তিগা হেডে গোল করে এগিয়ে দেন।

চেন্নাইয়ের সঙ্গে ১-১ ড্র করে লিগ তালিকায় তিনেই রইল এটিকে

এরপরে অবশ্য এটিকে জালে বল জড়াতে পারেনি। চেন্নাই বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি। এমনকী ম্যাচের ৭০ মিনিটের মাথায় চেন্নাই গোলের সুবর্ণ সুযোগ পেলেও ফাঁকা গোলে বল ঠেলতে পারেনি। সেবার গোল মিস করেন সুচি। তবে ৭৭ মিনিটের মাথায় তিনি আর ভুল করেননি। এলি সাবিয়ার কর্ণারে মাথা ছুঁয়ে চেন্নাইয়ের হয়ে সমতা ফেরান সুচি।

গোল পাওয়ার পরে ম্যাচের শেষ দশ মিনিটে আরও আক্রমণে ধার বাড়ায় চেন্নাইয়ান এফসি। শেষ মুহূর্তে গোলের সুযোগও তৈরি করে তারা। তবে জয়ের গোল করতে পারেনি মাতেরাজ্জির ছেলেরা।

এদিনের ড্রয়ের ফলে লিগ তালিকায় তিন নম্বরে রইল মোলিনার দল। ১১ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে পোস্তিগার দল। ড্র করেছে ৬টি ম্যাচে এবং হেরেছে ২টি ম্যাচে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ডায়নামোস। ১১ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৭। আর প্রথম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+